Skip to main content

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

খবরের কাগজ ঠোঙা হবে !

খবরের কাগজ ঠোঙা হবে !

সংবাদপত্র তো ঠোঙা হবে ! যত খুশি লিখুক,কুছ পরোয়া নেই।আজকের খবরের কাগজ তো কালকে ঠোঙা হয়ে যাবে।আমরা আমাদের মতো চলবো।রাজনীতির কারবারিদের এক শ্রেণীর মনোভাব এখন এটাই।একদম ডোন্ট কেয়ার মনোভাব।সব কিছু উল্টে পাল্টে দে মা,লুটে পুটে খাই ! কিন্তু আজকের খবরের কাগজ কালকে ঠোঙা হবে সেটা তো সবাই জানে।এটা নতুন কথা নয়।কিন্তু রাজনীতির কারবারিরা যখন এই কথাটা বলেন তখন তাদের ক্ষমতার ঔদ্ধত্যই প্রকাশ পায়।কেউ কেউ এমন ভাব করেন যেন রাজ্যটা তাদের পৈতৃক সম্পত্তি। চিরদিন তারা ক্ষমতায় থাকবেন।তাদের মনে রাখা দরকার কোনো শাসকই অমর ফল খেয়ে আসেনি।একদিন না একদিন পতন অনিবার্য।মানুষের একটা আঙ্গুলের ছাপই বদলে দিতে পারে রাজনীতির পাশা খেলা।গদি আজ আছে,কাল নেই।রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না।’আমিই সব’ এই মনোভাবই কিন্তু পতনের মূল।সংবাদপত্র তো সমাজের দর্পণ।সরকারের ভালো মন্দ এবং গঠনমূলক সমালোচনা করাই তো সংবাদ মাধ্যমের কাজ।সমালোচনা সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে। এবং ভুল ত্রুটি শুধরে নিয়ে নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে।তা না করে বিরুদ্ধে খবর হলেই যদি কেউ ভাবেন ও আমার শত্রু তাহলে কিন্তু খুব মুশকিল। মনের মতো খবর না হলেই যদি গোঁসা হয় তাহলে তো ভারি সমস্যা।অন্ধ সাপোর্ট বা অন্ধ বিরোধীতা কোনোটাই ভালো নয়।ক্ষমতার দম্ভে সংবাদপত্রকে কেউ গুরুত্ব দিক আর নাই দিক লেখা কিন্তু বন্ধ হবে না।কলম চলতেই থাকবে।সর্বদাই মনে রাখবেন,অসির চেয়ে মসি বড়।ক্ষমতার দম্ভ কখনও স্থায়ী হয় না।পতন অনিবার্য।শুধু সময়ের অপেক্ষা।তাই সাধু সাবধান ! খবরের কাগজকে শত্রু ভাববেন না, তুচ্ছ জ্ঞান করবেন না।মনে রাখবেন কাঁটা যতই ছোট হোক,ব্যথা দেওয়ার ক্ষমতা রাখে।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts

author-avatar
  • July 1, 2026

ধনেখালির ডব্লিউডিও’র বিরুদ্ধে অভব্য আচরণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ

author-avatar
  • June 30, 2026

প্রাইভেট টিউশন করলেই কড়া শাস্তির মুখে পড়বেন স্কুল শিক্ষকরা,বন্ধ হতে পারে বেতন।বরখাস্তও হতে পারেন চাকরি থেকে।

author-avatar
  • June 30, 2026

“ভারতের মুসলিমরা এই দেশের ভাড়াটিয়া নন,বরং এই ভূমির প্রকৃত অধিকারী।১৯৪৭ সালের দেশভাগের পর যারা ভারতকেই নিজেদের মাতৃভূমি হিসেবে বেছে নিয়েছিলেন,তারা তখনও ভারতীয় ছিলেন,আজও ভারতীয় এবং ভবিষ্যতেও ভারতীয়ই থাকবেন”, দিল্লিতে মুসলিম বুদ্ধিজীবি মহিলাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করলেন আরএসএস নেতা ড.ইন্দ্রেশ কুমার।

author-avatar
  • June 30, 2026

তৃণমূল আমলে সমবায় সমিতিগুলো এক একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল বলে অভিযোগ।সমবায় সমিতিতে ভোটের নামে হয়েছে প্রহসন,মনের মতো লোকদের বসানো হয়েছে কমিটিতে,অভিযোগ।জিরো টলারেন্স নীতি মেনে সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করুক রাজ্যের ডবল ইঞ্জিন সরকার,চাইছেন মানুষজন।

author-avatar
  • June 15, 2026

আজ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির।প্রচন্ড ভিড় ধনেখালি বিডিও অফিসে।নেই কোনো সঠিক গাইডলাইন দেবার লোক,অভিযোগ।চরম হয়রানির শিকার সাধারণ মানুষজন।