Skip to main content

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

গণ জন্মদিন পালন আমতায়

অভিজিৎ হাজরা: গণ বিবাহ,গণ ভাইফোঁটা,গণ উপনয়ন এইসব অনুষ্ঠান আমরা দেখেছি, শুনেছি।গণ জম্মদিন! হ্যাঁ।গণ জম্মদিন পালনের এমনই এক মহতী অনুষ্ঠানের সাক্ষী থাকলো আমতাবাসি।রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আবহাওয়াকে উপেক্ষা করেই আমতা- উদয়নারায়নপুর কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ও আয়োজনে এসোসিয়েশনের সদস্যগণের গণ জম্মদিন পালন উৎসব অনুষ্ঠিত হল আমতা ‘ আনন্দমার্গ ‘ কে জি প্রাইমারী স্কুল প্রাঙ্গণে। সংস্থার সদস্যগণের ত্রৈমাসিক ভিত্তিতে গণ জম্মদিন পালনের সিদ্ধান্ত অনুসারে এইটি হল প্রথম ত্রৈমাসিক গণ জম্মদিন পালন উৎসব।গণ জম্মদিন পালন উৎসবে সংস্থার ২৯ জন সদস্যর জম্মদিন পালিত হল। এই গণ জম্মদিন পালনের শুরুতে ২৯ জন সদস্যকে চন্দনের তিলক ও পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সেই সাথে সাথে ২৯ টি বাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ২৯ জন সদস্যর দীর্ঘায়ু কামনা করা হয়।সম্বর্ধিত সদস্য গণ প্রত্যেকে নিজ নিজ জীবন কাহিনী উল্লেখসহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।সম্বর্ধিত সদস্য গণকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি সামান্য কিছু উপহার সামগ্রী প্রদান করা হয়।দ্বিতীয় পর্বে সংস্থার সদস্য – সদস্যা গণের দ্বারা সংগীত, আবৃত্তি ও বক্তব্য সহযোগে একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অন্তিম পর্বে প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন সদস্য – সদস্যা মিলিতভাবে সান্ধ্য আহারে মিলিত হন।মহতী গণ জম্মদিন পালন উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের কার্য্যকরী সভাপতি বিশ্বনাথ চট্টোপাধ্যায়।গণ জম্মদিন পালন উৎসব অনুষ্ঠানে ২৯ জন সদস্যদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাণ পুরুষ তথা প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট ফটিক চক্রবর্তী। –

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts

author-avatar
  • July 1, 2026

ধনেখালির ডব্লিউডিও’র বিরুদ্ধে অভব্য আচরণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ

author-avatar
  • June 30, 2026

প্রাইভেট টিউশন করলেই কড়া শাস্তির মুখে পড়বেন স্কুল শিক্ষকরা,বন্ধ হতে পারে বেতন।বরখাস্তও হতে পারেন চাকরি থেকে।

author-avatar
  • June 30, 2026

“ভারতের মুসলিমরা এই দেশের ভাড়াটিয়া নন,বরং এই ভূমির প্রকৃত অধিকারী।১৯৪৭ সালের দেশভাগের পর যারা ভারতকেই নিজেদের মাতৃভূমি হিসেবে বেছে নিয়েছিলেন,তারা তখনও ভারতীয় ছিলেন,আজও ভারতীয় এবং ভবিষ্যতেও ভারতীয়ই থাকবেন”, দিল্লিতে মুসলিম বুদ্ধিজীবি মহিলাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করলেন আরএসএস নেতা ড.ইন্দ্রেশ কুমার।

author-avatar
  • June 30, 2026

তৃণমূল আমলে সমবায় সমিতিগুলো এক একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল বলে অভিযোগ।সমবায় সমিতিতে ভোটের নামে হয়েছে প্রহসন,মনের মতো লোকদের বসানো হয়েছে কমিটিতে,অভিযোগ।জিরো টলারেন্স নীতি মেনে সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করুক রাজ্যের ডবল ইঞ্জিন সরকার,চাইছেন মানুষজন।

author-avatar
  • June 15, 2026

আজ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির।প্রচন্ড ভিড় ধনেখালি বিডিও অফিসে।নেই কোনো সঠিক গাইডলাইন দেবার লোক,অভিযোগ।চরম হয়রানির শিকার সাধারণ মানুষজন।