Skip to main content

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

নামী কোম্পানির নকল করে পণ্য বিক্রির অভিযোগ ! সিঙ্গুরে গ্রেফতার ৭ জন ব্যবসায়ী

নামী কোম্পানির জল তোলার মেশিন নকল করে বিক্রয় করার অভিযোগে সিঙ্গুরের বড়া,বোড়াই ও কামারকুন্ডু বাজার এলাকা থেকে ৭ জন ব্যবসায়ীকে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ।অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রজু করে আজ চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয়।বাজেয়াপ্ত করা হয়েছে ৩০টি মেশিন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল একটি নামী সংস্থার পক্ষ থেকে সিঙ্গুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বলা হয় যে তাদের সংস্থার পণ্য নকল করে কিছু ব্যবসায়ী জল তোলার মেশিন ও অনুসারী যন্ত্রপাতি বিক্রয় করছে। এর পরেই তদন্তে নামে সিঙ্গুর থানার পুলিশ। এবং একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে পৌঁছে ৩০টি নকল পাম্প মেশিন ও ৩০ টি কন্ট্রোল প্যানেল বাজেয়াপ্ত করে। সেই সাথে প্রতিষ্ঠানের মালিককেও আটক করা হয়।পুলিশি জিজ্ঞাসাবাদে নকল পন্য বিক্রয় সংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য না দেওয়ায় আটক ৭ জন ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করে সিঙ্গুর থানার পুলিশ। যার মধ্যে সিঙ্গুর থানার বড়া বাজার এলাকার ২ জন ব্যবসায়ী, বোড়াই বাজার এলাকার ২জন ব্যবসায়ী এবং কামারকুন্ডুর ৩ জন ব্যবসায়ী আছেন।এই সাত ব্যবসায়ীর প্রত্যেকে তাদের নিজেদের দোকানে নামী সংস্থার নকল পন্য বিক্রয় করছিলেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ৭জন ব্যবসায়ীর বিরুদ্ধে চিটিং ও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সাথে ১৯৫৭ সালের কপিরাইট আইনের ৬৩ ও ৬৫ নং ধারাতেও মামলা করা হয়েছে। অভিযুক্তদের আজ চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয়।এই ঘটনায় আর কে কে যুক্ত আছে তাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,এই অভিযুক্ত সাতজনকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts

author-avatar
  • July 1, 2026

ধনেখালির ডব্লিউডিও’র বিরুদ্ধে অভব্য আচরণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ

author-avatar
  • June 30, 2026

প্রাইভেট টিউশন করলেই কড়া শাস্তির মুখে পড়বেন স্কুল শিক্ষকরা,বন্ধ হতে পারে বেতন।বরখাস্তও হতে পারেন চাকরি থেকে।

author-avatar
  • June 30, 2026

“ভারতের মুসলিমরা এই দেশের ভাড়াটিয়া নন,বরং এই ভূমির প্রকৃত অধিকারী।১৯৪৭ সালের দেশভাগের পর যারা ভারতকেই নিজেদের মাতৃভূমি হিসেবে বেছে নিয়েছিলেন,তারা তখনও ভারতীয় ছিলেন,আজও ভারতীয় এবং ভবিষ্যতেও ভারতীয়ই থাকবেন”, দিল্লিতে মুসলিম বুদ্ধিজীবি মহিলাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করলেন আরএসএস নেতা ড.ইন্দ্রেশ কুমার।

author-avatar
  • June 30, 2026

তৃণমূল আমলে সমবায় সমিতিগুলো এক একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল বলে অভিযোগ।সমবায় সমিতিতে ভোটের নামে হয়েছে প্রহসন,মনের মতো লোকদের বসানো হয়েছে কমিটিতে,অভিযোগ।জিরো টলারেন্স নীতি মেনে সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করুক রাজ্যের ডবল ইঞ্জিন সরকার,চাইছেন মানুষজন।

author-avatar
  • June 15, 2026

আজ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির।প্রচন্ড ভিড় ধনেখালি বিডিও অফিসে।নেই কোনো সঠিক গাইডলাইন দেবার লোক,অভিযোগ।চরম হয়রানির শিকার সাধারণ মানুষজন।