Skip to main content

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের সমস্ত নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট

নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের সমস্ত নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট।২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল আদালত। এদিনের ঐতিহাসিক রায়ে গ্রুপ সি, গ্রুপ ডি,নবম-দ্বাদশের ২০১৬ সালের প্যানেল বাতিলের নির্দেশ দিল আদালত।অবৈধভাবে চাকরি প্রাপকদের ৪ সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে বেতন। নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই।যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।একই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতেও এসএসসিকে নির্দেশ দিয়েছে আদালত।এর জন্য ২৩ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শীট পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিয়েছে আদালত। আজকের এই রায়ের ফলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় গুলিকেই মান্যতা দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।এই রায়ের ফলে ভোটের মধ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য,এ কথা বলাই বাহুল্য।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts

author-avatar
  • July 1, 2026

ধনেখালির ডব্লিউডিও’র বিরুদ্ধে অভব্য আচরণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ

author-avatar
  • June 30, 2026

প্রাইভেট টিউশন করলেই কড়া শাস্তির মুখে পড়বেন স্কুল শিক্ষকরা,বন্ধ হতে পারে বেতন।বরখাস্তও হতে পারেন চাকরি থেকে।

author-avatar
  • June 30, 2026

“ভারতের মুসলিমরা এই দেশের ভাড়াটিয়া নন,বরং এই ভূমির প্রকৃত অধিকারী।১৯৪৭ সালের দেশভাগের পর যারা ভারতকেই নিজেদের মাতৃভূমি হিসেবে বেছে নিয়েছিলেন,তারা তখনও ভারতীয় ছিলেন,আজও ভারতীয় এবং ভবিষ্যতেও ভারতীয়ই থাকবেন”, দিল্লিতে মুসলিম বুদ্ধিজীবি মহিলাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করলেন আরএসএস নেতা ড.ইন্দ্রেশ কুমার।

author-avatar
  • June 30, 2026

তৃণমূল আমলে সমবায় সমিতিগুলো এক একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল বলে অভিযোগ।সমবায় সমিতিতে ভোটের নামে হয়েছে প্রহসন,মনের মতো লোকদের বসানো হয়েছে কমিটিতে,অভিযোগ।জিরো টলারেন্স নীতি মেনে সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করুক রাজ্যের ডবল ইঞ্জিন সরকার,চাইছেন মানুষজন।

author-avatar
  • June 15, 2026

আজ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির।প্রচন্ড ভিড় ধনেখালি বিডিও অফিসে।নেই কোনো সঠিক গাইডলাইন দেবার লোক,অভিযোগ।চরম হয়রানির শিকার সাধারণ মানুষজন।