Skip to main content

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

প্রকৃতির রোষানলে হিমাচল প্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মানালি!

প্রকৃতির রোষানলে হিমাচল প্রদেশের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্র!বাঙ্গালীদের কাছে অন্যতম সেরা পর্যটন কেন্দ্র দার্জিলিং। তবে বাঙ্গালীদের আরও একটি প্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে যেটি হিমাচল প্রদেশে অবস্থিত, মানালি। কুলু জেলায় অবস্থিত মানালি। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, হিমাচল প্রদেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র মানালি। প্রায় সারা বছরই এখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। শহরের মধ্যে রয়েছে একটি নদী, নদীর লাগোয়া হোটেলের ব্যালকনিতে পা ঝুলিয়ে প্রাকৃতিক শোভা অনুভব করার মজাই আলাদা। তবে পর্যটকদের এই স্বর্গরাজ্য বর্তমানে প্রকৃতির রোষানলে।বেশ কিছুদিন ধরে উত্তর ভারত জুড়ে লাগাম ছাড়া বৃষ্টিপাত হচ্ছে। উত্তর প্রদেশ,দিল্লি, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ সহ গোটা উত্তর ভারতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ছবির মত এই পাহাড়ি শহরের অবস্থা বড়ই সাংঘাতিক। মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে গোটা শহর প্রায় নদীতে পরিণত হয়েছে। রাস্তা দিয়ে উপচে পড়ছে জল।প্রসঙ্গত এই ছবির মত শহরটি অ্যাডভেঞ্চার প্রিয় প্রকৃতি প্রিয় পর্যটকদের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। তবে বর্তমানে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।জল নামলে কি এই শহরকে আবার চেনা যাবে আগের মত?এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মানুষের মনে।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts

author-avatar
  • July 1, 2026

ধনেখালির ডব্লিউডিও’র বিরুদ্ধে অভব্য আচরণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ

author-avatar
  • June 30, 2026

প্রাইভেট টিউশন করলেই কড়া শাস্তির মুখে পড়বেন স্কুল শিক্ষকরা,বন্ধ হতে পারে বেতন।বরখাস্তও হতে পারেন চাকরি থেকে।

author-avatar
  • June 30, 2026

“ভারতের মুসলিমরা এই দেশের ভাড়াটিয়া নন,বরং এই ভূমির প্রকৃত অধিকারী।১৯৪৭ সালের দেশভাগের পর যারা ভারতকেই নিজেদের মাতৃভূমি হিসেবে বেছে নিয়েছিলেন,তারা তখনও ভারতীয় ছিলেন,আজও ভারতীয় এবং ভবিষ্যতেও ভারতীয়ই থাকবেন”, দিল্লিতে মুসলিম বুদ্ধিজীবি মহিলাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করলেন আরএসএস নেতা ড.ইন্দ্রেশ কুমার।

author-avatar
  • June 30, 2026

তৃণমূল আমলে সমবায় সমিতিগুলো এক একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল বলে অভিযোগ।সমবায় সমিতিতে ভোটের নামে হয়েছে প্রহসন,মনের মতো লোকদের বসানো হয়েছে কমিটিতে,অভিযোগ।জিরো টলারেন্স নীতি মেনে সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করুক রাজ্যের ডবল ইঞ্জিন সরকার,চাইছেন মানুষজন।

author-avatar
  • June 15, 2026

আজ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির।প্রচন্ড ভিড় ধনেখালি বিডিও অফিসে।নেই কোনো সঠিক গাইডলাইন দেবার লোক,অভিযোগ।চরম হয়রানির শিকার সাধারণ মানুষজন।