Skip to main content

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্মৃতিধন্য অবিভক্ত বাংলার প্রথম কৃষি বিদ্যালয়ের মূল ভবন ও ছাত্রাবাস !

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : দানবীর রায়বাহাদুর মন্মথনাথ পাল ১৯১৪ সালে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অমরপুরে প্রতিষ্ঠা করেন অবিভক্ত বাংলার প্রথম কৃষি বিদ্যালয় – অমরপুর বিমলা কৃষি বিদ্যালয়।বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেছিলেন অবিভক্ত বাংলার তৎকালীন ঢাকার নবাব সেলিমউল্লাহ।একাধিকবার এই বিদ্যালয়ে এসেছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। কিন্তু বর্তমানে অনাদরে অবহেলায় রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে দানবীর রায়বাহাদুর মন্মথনাথ পাল প্রতিষ্ঠিত অবিভক্ত বাংলার প্রথম কৃষি বিদ্যালয়ের মূল ভবন ও ছাত্রাবাস।এলাকাবাসীর দাবি, ঐতিহাসিক নিদর্শন হিসেবে অবিভক্ত বাংলার প্রথম কৃষি বিদ্যালয়ের মূল ভবনটিকে অবিলম্বে সংস্কার করে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হোক‌।সংস্কার করা হোক ছাত্রাবাসটিরও। আদিবাসী ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন জায়গাতেই ছাত্রাবাস তৈরি করছে রাজ্য সরকার।আর এখানে তৈরি ছাত্রাবাস রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে।ছাত্রাবাসটিকে সংস্কার করে আদিবাসী ছাত্র ছাত্রীদের ছাত্রাবাস হিসেবে ব্যবহার করার অনুমতি দিক রাজ্য সরকার, চাইছেন এলাকার মানুষজন।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts

author-avatar
  • July 1, 2026

ধনেখালির ডব্লিউডিও’র বিরুদ্ধে অভব্য আচরণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ

author-avatar
  • June 30, 2026

প্রাইভেট টিউশন করলেই কড়া শাস্তির মুখে পড়বেন স্কুল শিক্ষকরা,বন্ধ হতে পারে বেতন।বরখাস্তও হতে পারেন চাকরি থেকে।

author-avatar
  • June 30, 2026

“ভারতের মুসলিমরা এই দেশের ভাড়াটিয়া নন,বরং এই ভূমির প্রকৃত অধিকারী।১৯৪৭ সালের দেশভাগের পর যারা ভারতকেই নিজেদের মাতৃভূমি হিসেবে বেছে নিয়েছিলেন,তারা তখনও ভারতীয় ছিলেন,আজও ভারতীয় এবং ভবিষ্যতেও ভারতীয়ই থাকবেন”, দিল্লিতে মুসলিম বুদ্ধিজীবি মহিলাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করলেন আরএসএস নেতা ড.ইন্দ্রেশ কুমার।

author-avatar
  • June 30, 2026

তৃণমূল আমলে সমবায় সমিতিগুলো এক একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল বলে অভিযোগ।সমবায় সমিতিতে ভোটের নামে হয়েছে প্রহসন,মনের মতো লোকদের বসানো হয়েছে কমিটিতে,অভিযোগ।জিরো টলারেন্স নীতি মেনে সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করুক রাজ্যের ডবল ইঞ্জিন সরকার,চাইছেন মানুষজন।

author-avatar
  • June 15, 2026

আজ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির।প্রচন্ড ভিড় ধনেখালি বিডিও অফিসে।নেই কোনো সঠিক গাইডলাইন দেবার লোক,অভিযোগ।চরম হয়রানির শিকার সাধারণ মানুষজন।