Skip to main content

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

শিলিগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে একদিনের নক আউট ফুটবল প্রতিযোগিতা

সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: শিলিগুড়িতে একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে । এদিন শিলিগুড়ির পুরনিগমের ১৪ নং ওয়ার্ডে আয়োজন করা হয়েছে একদিনের নক আউট ফুটবল প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে শিলিগুড়ির বিভিন্ন নামকরা ফুটবল দলগুলি। এই প্রতিযোগীতার জয়ী দলকে দেওয়া হবে নগদ এক লক্ষ টাকা এবং ট্রফি। এছাড়া রানারআপ দলকেও দেওয়া হবে আর্থিক পুরস্কার সহ ট্রফি। এছাড়া আরও বিভিন্ন পুরস্কার রয়েছে অংশগ্রহণকারী দলগুলির জন্য।উক্ত প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এবং এমএমআইসি মানিক দে ছাড়াও বিশিষ্ট ফুটবলার মনজিৎ সিং এর বাবা প্যারা সিং এবং বিশিষ্ট ফুটবলার তাসি দরজি শেরপা। বলে শট মেরে প্রতিযোগীতার উদ্বোধন করেন শিলিগুড়ির ১২ নং ওয়ার্ড কাউন্সিলার বাসুদেব ঘোষ। উপস্থিত ছিলেন শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডের সম্পাদক বিশ্বময় ঘোষ এবং সভাপতি কমল কুমার কর্মকার। এছাড়াও উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড এর তৃণমূল কংগ্রেস কর্মীরা।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts

author-avatar
  • July 1, 2026

ধনেখালির ডব্লিউডিও’র বিরুদ্ধে অভব্য আচরণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ

author-avatar
  • June 30, 2026

প্রাইভেট টিউশন করলেই কড়া শাস্তির মুখে পড়বেন স্কুল শিক্ষকরা,বন্ধ হতে পারে বেতন।বরখাস্তও হতে পারেন চাকরি থেকে।

author-avatar
  • June 30, 2026

“ভারতের মুসলিমরা এই দেশের ভাড়াটিয়া নন,বরং এই ভূমির প্রকৃত অধিকারী।১৯৪৭ সালের দেশভাগের পর যারা ভারতকেই নিজেদের মাতৃভূমি হিসেবে বেছে নিয়েছিলেন,তারা তখনও ভারতীয় ছিলেন,আজও ভারতীয় এবং ভবিষ্যতেও ভারতীয়ই থাকবেন”, দিল্লিতে মুসলিম বুদ্ধিজীবি মহিলাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করলেন আরএসএস নেতা ড.ইন্দ্রেশ কুমার।

author-avatar
  • June 30, 2026

তৃণমূল আমলে সমবায় সমিতিগুলো এক একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল বলে অভিযোগ।সমবায় সমিতিতে ভোটের নামে হয়েছে প্রহসন,মনের মতো লোকদের বসানো হয়েছে কমিটিতে,অভিযোগ।জিরো টলারেন্স নীতি মেনে সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করুক রাজ্যের ডবল ইঞ্জিন সরকার,চাইছেন মানুষজন।

author-avatar
  • June 15, 2026

আজ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির।প্রচন্ড ভিড় ধনেখালি বিডিও অফিসে।নেই কোনো সঠিক গাইডলাইন দেবার লোক,অভিযোগ।চরম হয়রানির শিকার সাধারণ মানুষজন।