Skip to main content

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

হাওড়া স্টেশন চত্বরে অবহেলিত মহানায়ক! প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করলো We are The Common people

আজ ২৪ জুলাই।মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস।এককালের মহানায়ক উত্তম কুমার আজকের ‘লাভ ইন দ্য টাইম অফ ফেসবুক’-এ ভীষণ অচল। উত্তমের মতো তীব্র অনুভূতি গুণ কিংবা সুচিত্রার মতো গণবিমুখ নিঃসঙ্গতা উপভোগের যোগ্যতা আমাদের নেই। তাই স্থবির যুগের মহানায়ক উত্তম আজ নেই।বাংলা সিনেমার আইকন উত্তমকুমার মাত্র ৫৩ বছর বয়সে ‘ওগো বধু সুন্দরী’ ছবির শ্যুটিং চলাকালীনই স্ট্রোকের শিকার হন এবং পরে হাসপাতালে তার মহাপ্রয়াণ ঘটে। কলকাতা পোর্টের কেরানি থেকে মহানায়ক হয়ে ওঠা উত্তম কুমারের স্মৃতিতে হাওড়া লঞ্চ ঘাটের পাশে গড়ে ওঠা উত্তম কুমার স্মারক ও উদ্যান আজ সরকারী উদাসীনতার শিকার।আজ তাঁর প্রয়াণ দিবসে ঐ উদ্যানের উত্তম কুমারের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে We are The Common People। সংগঠনের তরফ থেকে এই স্মারকটির যথাযথ রক্ষনাবেক্ষণের জন্য কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গৃহীত হয়।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts

author-avatar
  • July 1, 2026

ধনেখালির ডব্লিউডিও’র বিরুদ্ধে অভব্য আচরণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ

author-avatar
  • June 30, 2026

প্রাইভেট টিউশন করলেই কড়া শাস্তির মুখে পড়বেন স্কুল শিক্ষকরা,বন্ধ হতে পারে বেতন।বরখাস্তও হতে পারেন চাকরি থেকে।

author-avatar
  • June 30, 2026

“ভারতের মুসলিমরা এই দেশের ভাড়াটিয়া নন,বরং এই ভূমির প্রকৃত অধিকারী।১৯৪৭ সালের দেশভাগের পর যারা ভারতকেই নিজেদের মাতৃভূমি হিসেবে বেছে নিয়েছিলেন,তারা তখনও ভারতীয় ছিলেন,আজও ভারতীয় এবং ভবিষ্যতেও ভারতীয়ই থাকবেন”, দিল্লিতে মুসলিম বুদ্ধিজীবি মহিলাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করলেন আরএসএস নেতা ড.ইন্দ্রেশ কুমার।

author-avatar
  • June 30, 2026

তৃণমূল আমলে সমবায় সমিতিগুলো এক একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল বলে অভিযোগ।সমবায় সমিতিতে ভোটের নামে হয়েছে প্রহসন,মনের মতো লোকদের বসানো হয়েছে কমিটিতে,অভিযোগ।জিরো টলারেন্স নীতি মেনে সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করুক রাজ্যের ডবল ইঞ্জিন সরকার,চাইছেন মানুষজন।

author-avatar
  • June 15, 2026

আজ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির।প্রচন্ড ভিড় ধনেখালি বিডিও অফিসে।নেই কোনো সঠিক গাইডলাইন দেবার লোক,অভিযোগ।চরম হয়রানির শিকার সাধারণ মানুষজন।