Skip to main content

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

আবহাওয়া আপডেট

গরমের দাপট থেকে মুক্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েক দিন ধরে টানা তাপপ্রবাহ চলছিল দক্ষিণবঙ্গে, তাপমাত্রা বেড়েছিল উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও। ‘তাপের শাসন’ থেকে মুক্তির আভাস দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, সোমবার থেকে রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা কম, সারা রাজ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে কী ভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে তাও ব্যাখ্যা করেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করেছে, যার ফলে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে, তাই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই ধনেখালির খানপুর সহ সংলগ্ন এলাকায় দু’এক ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে,সঙ্গে ঝড়ো হাওয়া আর বিদ্যুতের ঝলকানি।

বৃষ্টি হলে গরম থেকে কয়েক দিনের জন্য রেহাই পেতে পারে দক্ষিণবঙ্গ। প্রায় ৬ থেকে ৮ দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা ৪-৬ থেকে কমতে পারে, এমনকি স্বাভাবিকও হয়ে যেতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনায় সোম এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোম এবং মঙ্গলবার। বুধ-বৃহস্পতিবারেও বৃষ্টি হতে পারে দক্ষিণের কোনও কোনও জেলায়।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts

author-avatar
  • July 1, 2026

ধনেখালির ডব্লিউডিও’র বিরুদ্ধে অভব্য আচরণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ

author-avatar
  • June 30, 2026

প্রাইভেট টিউশন করলেই কড়া শাস্তির মুখে পড়বেন স্কুল শিক্ষকরা,বন্ধ হতে পারে বেতন।বরখাস্তও হতে পারেন চাকরি থেকে।

author-avatar
  • June 30, 2026

“ভারতের মুসলিমরা এই দেশের ভাড়াটিয়া নন,বরং এই ভূমির প্রকৃত অধিকারী।১৯৪৭ সালের দেশভাগের পর যারা ভারতকেই নিজেদের মাতৃভূমি হিসেবে বেছে নিয়েছিলেন,তারা তখনও ভারতীয় ছিলেন,আজও ভারতীয় এবং ভবিষ্যতেও ভারতীয়ই থাকবেন”, দিল্লিতে মুসলিম বুদ্ধিজীবি মহিলাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করলেন আরএসএস নেতা ড.ইন্দ্রেশ কুমার।

author-avatar
  • June 30, 2026

তৃণমূল আমলে সমবায় সমিতিগুলো এক একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল বলে অভিযোগ।সমবায় সমিতিতে ভোটের নামে হয়েছে প্রহসন,মনের মতো লোকদের বসানো হয়েছে কমিটিতে,অভিযোগ।জিরো টলারেন্স নীতি মেনে সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করুক রাজ্যের ডবল ইঞ্জিন সরকার,চাইছেন মানুষজন।

author-avatar
  • June 15, 2026

আজ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির।প্রচন্ড ভিড় ধনেখালি বিডিও অফিসে।নেই কোনো সঠিক গাইডলাইন দেবার লোক,অভিযোগ।চরম হয়রানির শিকার সাধারণ মানুষজন।