Skip to main content

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

অমানবিক !

অমানবিক !জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে সরকারি হাসপাতালে ভর্তি হতে না পেরে গত ১১ সেপ্টেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন টাইফয়েড জ্বরে আক্রান্ত ধনেখালি বিধানসভার মাকালপুরের ছ’মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধু।চিকিৎসা চলাকালীন আজ তিনি ওই বেসরকারি হাসপাতালে মারা যান।মৃত রোগীর পরিবারকে হাসপাতাল থেকে প্রায় ৪০ লক্ষ টাকার বিল ধরানো হয়েছে।জমি জায়গা বিক্রি করে ইতিপূর্বেই প্রায় ২৮ লক্ষ টাকা ওই বেসরকারি হাসপাতালে জমা দিয়েছেন মৃতার পরিবার।কিন্তু বাকি প্রায় ১২ লক্ষ টাকা হাসপাতালে জমা দিতে না পারায় মৃতদেহ ছাড়তে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ,অভিযোগ। চিকিৎসার গাফিলতিতেই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ রোগীর পরিবারের।আবার হাসপাতাল থেকে মৃত রোগীর পরিবারকে জানানো হয়েছে ৪০ লক্ষ টাকার মধ্যে এই একমাসে শুধুমাত্র ওষুধ লেগেছে ১৭ লক্ষ টাকার।টাইফয়েড জ্বরে আক্রান্ত রোগীর চিকিৎসায় ৩০ দিনে ওষুধ লেগেছে ১৭ লক্ষ টাকার,ভাবা যায় ! মৃত রোগীর পরিবারের দাবি, ভর্তির সময় রোগী বেডে বসে কথা বলতে পারলেও ভর্তির পর থেকেই তাকে ভেন্টিলেশনে রাখা হয়।হাসপাতাল থেকে জানানো হয় রোগী সুস্থ হয়ে যাবে।মাঝে মধ্যেই পরিবারকে জানানো হয় রোগীর অবস্থার উন্নতি হচ্ছে।কিন্তু গতকাল হাসপাতাল থেকে রোগীর পরিবারকে রোগীকে সরকারি হাসপাতালে ভর্তি করার জন্য বলা হয়।আর আজ সকালে জানানো হয় রোগীর অবস্থা খুব খারাপ,আর দুপুর সাড়ে বারোটা নাগাদ রোগী মারা যায়।রোগীর পরিবারের অভিযোগ,সঠিক চিকিৎসা না করে ভেন্টিলেশনে রোগীকে রেখে বিল বাড়ানোই উদ্দেশ্য ছিল এই বেসরকারি হাসপাতালের।অসহায়তার সুযোগ নিয়ে সম্পূর্ণ বিল দিতে না পারায় মৃতদেহ আটকে রেখে রোগীর পরিবারের ওপর চাপ সৃষ্টি করা কতটা অমানবিক তা সহজেই অনুমেয়।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts

author-avatar
  • July 1, 2026

ধনেখালির ডব্লিউডিও’র বিরুদ্ধে অভব্য আচরণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ

author-avatar
  • June 30, 2026

প্রাইভেট টিউশন করলেই কড়া শাস্তির মুখে পড়বেন স্কুল শিক্ষকরা,বন্ধ হতে পারে বেতন।বরখাস্তও হতে পারেন চাকরি থেকে।

author-avatar
  • June 30, 2026

“ভারতের মুসলিমরা এই দেশের ভাড়াটিয়া নন,বরং এই ভূমির প্রকৃত অধিকারী।১৯৪৭ সালের দেশভাগের পর যারা ভারতকেই নিজেদের মাতৃভূমি হিসেবে বেছে নিয়েছিলেন,তারা তখনও ভারতীয় ছিলেন,আজও ভারতীয় এবং ভবিষ্যতেও ভারতীয়ই থাকবেন”, দিল্লিতে মুসলিম বুদ্ধিজীবি মহিলাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করলেন আরএসএস নেতা ড.ইন্দ্রেশ কুমার।

author-avatar
  • June 30, 2026

তৃণমূল আমলে সমবায় সমিতিগুলো এক একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল বলে অভিযোগ।সমবায় সমিতিতে ভোটের নামে হয়েছে প্রহসন,মনের মতো লোকদের বসানো হয়েছে কমিটিতে,অভিযোগ।জিরো টলারেন্স নীতি মেনে সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করুক রাজ্যের ডবল ইঞ্জিন সরকার,চাইছেন মানুষজন।

author-avatar
  • June 15, 2026

আজ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির।প্রচন্ড ভিড় ধনেখালি বিডিও অফিসে।নেই কোনো সঠিক গাইডলাইন দেবার লোক,অভিযোগ।চরম হয়রানির শিকার সাধারণ মানুষজন।