Skip to main content

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশপ প্রতিযোগিতায় জোড়া স্বর্ণ পদক লাভ ধনেখালির মেয়ে স্বস্তিদীপার !

নিজস্ব সংবাদদাতা, ধনেখালি : লক্ষ্য ঠিক রেখে এগোলে সাফল্য অনায়াসে হাতের মুঠোয় চলে আসে,তা প্রমাণ করে দেখিয়ে দিলেন হুগলির ধনেখালি ব্লকের দশঘরা ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রজিপুর গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা স্বস্তিদীপা কর্মকার।১৪ অগষ্ট কলকাতায় অনুষ্ঠিত ৭১ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেয়েদের অনূর্ধ্ব ২৩ বিভাগে ৪০০ মিটার দৌড়ে ও ৪×৪০০ মিটার রিলে রেসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে প্রথম স্থান অধিকার করে জোড়া স্বর্ণ পদক লাভ করেন স্বস্তিদীপা।স্বর্ণ পদক জয়ে স্বস্তিদীপা স্বভাবতই খুশি।ভাবতে অবাক লাগে যে, অজ পাড়া গাঁ থেকে উঠে এসে প্রশিক্ষণ নিয়ে কলকাতার বুকে স্বস্তিদীপা স্বীয় ক্রীড়া চাতুর্যের বলে সোনা জিতে জানান দিলেন যে সদিচ্ছা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায় ।সাফল্য পেতে কেউ বাধার কারণ হয়ে দাঁড়ায় না।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts

author-avatar
  • July 1, 2026

ধনেখালির ডব্লিউডিও’র বিরুদ্ধে অভব্য আচরণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ

author-avatar
  • June 30, 2026

প্রাইভেট টিউশন করলেই কড়া শাস্তির মুখে পড়বেন স্কুল শিক্ষকরা,বন্ধ হতে পারে বেতন।বরখাস্তও হতে পারেন চাকরি থেকে।

author-avatar
  • June 30, 2026

“ভারতের মুসলিমরা এই দেশের ভাড়াটিয়া নন,বরং এই ভূমির প্রকৃত অধিকারী।১৯৪৭ সালের দেশভাগের পর যারা ভারতকেই নিজেদের মাতৃভূমি হিসেবে বেছে নিয়েছিলেন,তারা তখনও ভারতীয় ছিলেন,আজও ভারতীয় এবং ভবিষ্যতেও ভারতীয়ই থাকবেন”, দিল্লিতে মুসলিম বুদ্ধিজীবি মহিলাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করলেন আরএসএস নেতা ড.ইন্দ্রেশ কুমার।

author-avatar
  • June 30, 2026

তৃণমূল আমলে সমবায় সমিতিগুলো এক একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল বলে অভিযোগ।সমবায় সমিতিতে ভোটের নামে হয়েছে প্রহসন,মনের মতো লোকদের বসানো হয়েছে কমিটিতে,অভিযোগ।জিরো টলারেন্স নীতি মেনে সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করুক রাজ্যের ডবল ইঞ্জিন সরকার,চাইছেন মানুষজন।

author-avatar
  • June 15, 2026

আজ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির।প্রচন্ড ভিড় ধনেখালি বিডিও অফিসে।নেই কোনো সঠিক গাইডলাইন দেবার লোক,অভিযোগ।চরম হয়রানির শিকার সাধারণ মানুষজন।