Skip to main content

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

দার্জিলিং/মন্দিরা মুখার্জ্জী (ব্যানার্জ্জী)

চারজন আমরা ট্রেনে চড়ে বসলাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে | করোনার পর হাঁপিয়ে উঠেছিলাম বাড়িতে , তাই ঠিক করলাম আমি , আমার বৌমা / মেয়ে ( রোজী ) , আমার দিদি ( তৃপ্তিদি ) , আর নাতনি শরণ্যা দার্জিলিং ঘুরে আসি | আমার ছেলের বন্ধু হোটেলের ঘর বুক করে রেখেছে বললো , অতএব নিশ্চিন্ত | ট্রেনে রাতে উঠে খেয়ে ঘুমানোর চেষ্টা , আমার সেটা হয় না , এতো দুলুনি , তার উপর একটা নেশা ছোট্ট থেকে , রাতের প্রকৃতির সাথে একটু মোলাকাত করা , সারারাত তার সাথে চোখের উপর চোখ রেখে সময় কেটে যায় , অনেকদিন দেখা হয়নি | ভোরে তাকে বিদায় জানিয়ে প্ল্যাটফর্মে নেমে , গাড়িও বলা ছিল , তাতে চেপে রওনা দিলাম দার্জিলিং | আমার চরিত্র দোষ আছে মনে হয় , তাই দিনের প্রকৃতির প্রেমে মশগুল হয়ে পাঁচ ঘণ্টা কাটিয়ে গন্তব্যে পৌঁছে গেলাম | হোটেল ‘ পাইন্ ট্রি ‘ , বিশাল হোটেল , এখানে আগেও এসেছি , যিনি ম্যানেজার , ঘরের চাবি দেওয়ার সময় অনেকক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকায় আমার একটু সন্দেহ হয় , আমি প্রশ্ন করি কি ব্যাপার ! কোনও সমস্যা ? আমি তো আগেও এখানে এসেছি , উনি বললেন জানি তো , মুচকি হেসে চাবি দিয়ে বললেন , যান রেস্ট করুন , চা দিচ্ছে রুমে | যাচ্ছি যখন আমি বললাম , এদিকে তো কোনোদিন থাকিনি ! কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে বাঁ দিকের ঘর , ঢুকে দেখলাম আগের সাহেবদের বিশাল ঘর , একটি ঘরেই দুটি ডাবল বেড বড় বড় , ফায়ার প্লেস , বড় সোফা ,টেবিল , ড্রেস করার আলাদা জায়গা একটু এলাহি ব্যাপার | আমি বললাম আরে এই ঘরে থাকা তো প্রচুর পরিমাণে খরচ | রোজী বললো তুমি এতো এখন ভেব না, এটা তোমার ছেলের ব্যাপার , ওকে ভাবতে দাও I এরা সবাই জানে আমি কোথাও গেলে আগে ছবি ও ভিডিও করে নেওয়া আমার নেশা , ভিডিও শুরু করে দিয়েছি , ঘরের মধ্যে করে বাইরে গিয়ে করতে থাকলাম , ইংরেজ আমলের সবকিছু , এখনও সুন্দর করে গুছিয়ে রেখেছেন এঁনারা I সিঁড়ি বেয়ে উঠে আসছেন কেউ , কাঠের সিঁড়ি , বুট জুতোর মচমচ আওয়াজ , তাই আমি ভিডিও করতে করতে সামনের দিকে সরে যেতে লাগলাম , পিছন দিয়ে যাওয়ার অসুবিধা যেন না হয় , আমার পাশে আসায় মুখ ফিরিয়ে দেখলাম ওঁনার যেতে অসুবিধা আছে কিনা , কিন্তু কেউ তো নেই ! আমার মনের ভুল কি ? হবে হয় তো , আবার উপর থেকে নিচে ভিডিও তুলে ঘরের বাইরে তুলে যাচ্ছি , সেই একই আওয়াজ , আমি তখন সিঁড়িটাই তোলার জন্য চেষ্টা করলাম , দেখি মনের ভুল কিনা ! কই , কেউ এলো না তো ! আমার গাটা শিরশির করে উঠলো , ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিতে বললাম সকলকে ম্যালে ঘুরে আসবো বিকালেই | দরজায় কলিং বেল , কফি দিয়ে গেল , রাতের খাওয়ার অর্ডার নিয়ে গেল I বেশ ঠান্ডা তাই কফিটা আরামদায়ক I তৃপ্তিদি বাথরুমে গেল , আমরা সেট করে নিচ্ছি , তৃপ্তিদি ওখান থেকে চেঁচাচ্ছে আরে লাইট অফ করলি কেন ? আমি বললাম আমরা করিনি , সুইচ তো দেওয়া আছে ! তবে কি সুইচের গণ্ডগোল ! ফোন করে বলায় , ওঁনারা এসে দেখে বললেন সব ঠিক আছে , যাওয়ার সময় তাকিয়ে একটু হেসে দিল , আমার খুব রাগ হতে লাগলো , কারণ , আমরা চারজনই মেয়ে I আমরা আবার তৈরি হতে থাকলাম , শেষে দিদি আবার বাথরুমে ঢুকে সেই এক চিৎকার , লাইট অফ করলি কেন ? আমি সয়েটার পড়তে গিয়ে পিছনে ফিরে দেখা মাত্র আমার নাতনির শরণ্যা চিৎকার আ আ করে , ওর দিকে তাকিয়ে দেখি ও শুয়ে পড়ে কম্বল মধ্যে ঢুকে যাচ্ছে আমার দিকে আঙুল তুলে , পিছনে ফিরে তাকাতে দেখি একটা একটা করে লাইট অফ হয়ে যাচ্ছে , আমি খুব ভয় পেয়ে শরণ্যার কাছে ছুটে যাই , তৃপ্তিদিও ছুটে বেরিয়ে এসে দেখে সব অন্ধকার হয়ে যাচ্ছে | আবার ঠিক হয়ে যায়, আমরা আবার আমাদের মনের ভুল ভেবে ম্যালে ঘুরতে যাই , কিন্তু মনে একটা খটকা ঘুরতে থাকে | সন্ধ্যা হয়ে যেতে ফিরে আসি , আমার অনলাইন কম্পিউটার পরীক্ষা আছে , এসে কফি খেয়ে আমি পরীক্ষা দিতে বসি , ওরা বিছানায় লেপের তলায় | আমার পরীক্ষা হওয়ার পর সাবমিট করেছি , হঠাৎ ফোনটা হাত থেকে পড়ে সব নষ্ট হয়ে গেল ! অনেক চেষ্টা করেও কিছু করতে পারিনি | রাত্রি ৯ টায় ডিনার দিতে এলো হোটেলের বয় , কি অস্বাভাবিক লম্বা ও সাদা আমি বলে বোঝাতে পারবো না , ওর চোখ দুটো কেমন , আমার আবার গা টা শিরশির করে উঠলো , আমি বললাম কাল সকাল হলেই চলে যাব , সকলেই ভয় পেয়ে আছে তাই রাজি হয়ে গেল , খেয়ে সকলে রুম হিটার চালিয়ে লেপের তলায় আশ্রয় নিল , আমি বাথরুমে গিয়ে দেখি সব জলের কল দিয়ে জল পড়ে যাচ্ছে , আমি বললাম , তোরা জল খুলে গেছিস কেন ? সকলেই অবাক হয়ে তাকিয়ে আছে , কেউ তো এমন করিনি ! আমি এসে সব বন্ধ করে শুলাম কিন্তু ঘুমাতে পারছি না , সারাদিনের ঘটনাগুলো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে | বেশ রাত্রি , সুন্দর একটা মিষ্টি সুর ভেসে আসছে টুং টাং শব্দ করে , কাঁটা চামচ, কাপ ডিসের আওয়াজ , অনেক লোক মনে হচ্ছে যেন পার্টির মতো কিছু করছে , ঘড়ি দেখলাম ৩ টে বাজে , এখন তো এই সময়ে দার্জিলিং – এ কোনও হোটেলে কেউ আসবে না বা খাবে না, এদের একটা সময় বাঁধা আছে পাহাড় বলে | আবার সেই জুতোর মচমচ আওয়াজ , কান পেতে শুয়ে আছি , আমাদের ঘরের কাছে এসে থেমে যাচ্ছে ! আমি কাঠ হয়ে শুয়ে আছি , সকাল হওয়ার অপেক্ষায় , কখন একটু তন্দ্রা এসে যায় , ঘুম ভাঙে কলিং বেলের শব্দে , চা ও ব্রেকফাস্ট আসে , আমরা তাড়াতাড়ি তৈরি হয়ে ব্রেকফাস্ট করে ঘর ছেড়ে বেরিয়ে আসি | রিসেপশনে চাবি দেওয়ার সময় ওনারা অদ্ভুতভাবে তাকিয়ে থাকায় আমি প্রশ্ন করি , আচ্ছা , কাল আমারা একটু অসুবিধা ভোগ করি ঘরে , আগেও এসেছি কিন্তু এমন তো হয়নি ! ওঁনার সাথে কথা বলে চোখ কপালে উঠে গেল | উনি বললেন , দেখুন এই হোটেলে ওই ঘরগুলোয় কেউ থাকতে পারেননি ! বিশেষ করে ১১১ নম্বর ঘর, যেটাতে আপনারা ছিলেন , ওইখানে আগে ইংরেজরা গুম করে রাখতেন বিপ্লবীদের , তাতে অনেকের মৃত্যু হয় , ওইখানে কেউ এক রাত্রি থাকতে পারেননি , তাই অবাক হয়ে গেলাম আপনারা কেন ওই রুমে এসে উঠলেন ! যিনি বুক করেছেন তিনি কি জেনে করেছেন ? আমি বললাম , আপনি কেন বলেননি ? উনি বললেন , আপনারা যে জানেন না , তা তো আমি জানি না ! সেইজন্য আমরা পাশে আবার ঘর তুলে নিয়ে আলাদা করে হোটেল বানিয়ে চালাচ্ছি , সেখানে কোনও অসুবিধা নেই | আপনাদের ভাগ্যভাল কিছু অঘটন ঘটে নি I আমি বলি , রাতে কি ওখানে কেউ পার্টি বা খাওয়া দাওয়া করছিল ? উনি বললেন, না না , ওদিকে কেউ সন্ধ্যার পর যায় না |

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts

author-avatar
  • July 1, 2026

ধনেখালির ডব্লিউডিও’র বিরুদ্ধে অভব্য আচরণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ

author-avatar
  • June 30, 2026

প্রাইভেট টিউশন করলেই কড়া শাস্তির মুখে পড়বেন স্কুল শিক্ষকরা,বন্ধ হতে পারে বেতন।বরখাস্তও হতে পারেন চাকরি থেকে।

author-avatar
  • June 30, 2026

“ভারতের মুসলিমরা এই দেশের ভাড়াটিয়া নন,বরং এই ভূমির প্রকৃত অধিকারী।১৯৪৭ সালের দেশভাগের পর যারা ভারতকেই নিজেদের মাতৃভূমি হিসেবে বেছে নিয়েছিলেন,তারা তখনও ভারতীয় ছিলেন,আজও ভারতীয় এবং ভবিষ্যতেও ভারতীয়ই থাকবেন”, দিল্লিতে মুসলিম বুদ্ধিজীবি মহিলাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করলেন আরএসএস নেতা ড.ইন্দ্রেশ কুমার।

author-avatar
  • June 30, 2026

তৃণমূল আমলে সমবায় সমিতিগুলো এক একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল বলে অভিযোগ।সমবায় সমিতিতে ভোটের নামে হয়েছে প্রহসন,মনের মতো লোকদের বসানো হয়েছে কমিটিতে,অভিযোগ।জিরো টলারেন্স নীতি মেনে সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করুক রাজ্যের ডবল ইঞ্জিন সরকার,চাইছেন মানুষজন।

author-avatar
  • June 15, 2026

আজ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির।প্রচন্ড ভিড় ধনেখালি বিডিও অফিসে।নেই কোনো সঠিক গাইডলাইন দেবার লোক,অভিযোগ।চরম হয়রানির শিকার সাধারণ মানুষজন।