Skip to main content

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

নবান্নের নির্দেশ অমান্য করে নীলবাতির গাড়িতে ঘুরছেন ধনেখালির বিডিও !

নিজস্ব প্রতিবেদন – সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়িতে নীল বাতি লাগিয়ে ভিআইপি সেজে দেদার ঘুরে বেড়ানোর অভিযোগ ধনেখালির বিডিও’র বিরুদ্ধে।শুধু তা-ই নয়,গাড়িতে আছে হুটারও।রাজ্যের কোনও বিডিও’র গাড়িতে নীল বাতি লাগিয়ে ঘোরার অনুমতি না থাকলেও নিজেকে ভিআইপি জাহির করতে ধনেখালি সহ হুগলির অধিকাংশ বিডিও গাড়িতে নীল বাতি লাগিয়ে দেদার ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ।আইনের রক্ষকরাই ভাঙছেন আইন।তা দেখেও চুপ পুলিশ-প্রশাসন।কয়েক বছর আগে লাল-নীল বাতির অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল সুপ্রীম কোর্ট ও হাইকোর্ট।আর তারপরেই লাল,নীল বাতির অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ নেয় নবান্ন।কারা গাড়িতে লাল,নীল বাতি ব্যবহার করতে পারবেন সে বিষয়ে জারি করা হয় নির্দেশকা।রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী,প্রতিমন্ত্রী, মুখ্যসচিব,অতিরিক্ত মুখ্যসচিব,প্রধান সচিব,ডিভিশনাল কমিশনার, রাজ্য পুলিশের ডিজি,ডিজি দমকল,পুলিশের আইজি ও ডিআইজি,জেলার পুলিশ সুপার,জেলা শাসক, আয়কর ও শুল্ক দফতরের কমিশনার,মিউনিসিপ্যাল কমিশনার,পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, জয়েন্ট পুলিশ কমিশনার,ডেপুটি পুলিশ কমিশনার,পুলিশ পেট্রোল গাড়ি, এসডিও এবং এসডিপিও’রা গাড়িতে নীল বাতি ব্যবহার করতে পারেন।এই তালিকায় কিন্তু বিডিও’দের কথা বলা নেই। গাড়িতে নীল বাতি ব্যবহার করার অধিকার বিডিও’দের দেয়নি রাজ্য সরকার।তা সত্ত্বেও গাড়িতে নীল বাতি লাগিয়ে দেদার ঘুরে বেড়াচ্ছেন ধনেখালি সহ হুগলির অধিকাংশ বিডিও।ধনেখালির বিডিও’র গাড়িতে আবার নীল বাতির পাশাপাশি লাগানো রয়েছে হুটার।সরকারি নির্দেশিকা সম্পর্কে বিডিও’রা কিছুই জানেন না এমনটা নয়।নিজেদের ভিআইপি জাহির করতেই বিডিও’রা সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়িতে নীল বাতি লাগিয়ে দেদার ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ।আর সব কিছু দেখে শুনেও নির্বিকার পুলিশ প্রশাসন।নবান্নের নির্দেশ অমান্য করে কিভাবে নীলবাতির গাড়িতে ঘুরছেন বিডিও ? আইন কি শুধু সাধারণ মানুষের জন্য ? নীল বাতির অপব্যবহার রুখতে পুলিশ প্রশাসন কেন কোনও পদক্ষেপ গ্রহণ করছে না ? উঠছে একাধিক প্রশ্ন।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts

author-avatar
  • July 1, 2026

ধনেখালির ডব্লিউডিও’র বিরুদ্ধে অভব্য আচরণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ

author-avatar
  • June 30, 2026

প্রাইভেট টিউশন করলেই কড়া শাস্তির মুখে পড়বেন স্কুল শিক্ষকরা,বন্ধ হতে পারে বেতন।বরখাস্তও হতে পারেন চাকরি থেকে।

author-avatar
  • June 30, 2026

“ভারতের মুসলিমরা এই দেশের ভাড়াটিয়া নন,বরং এই ভূমির প্রকৃত অধিকারী।১৯৪৭ সালের দেশভাগের পর যারা ভারতকেই নিজেদের মাতৃভূমি হিসেবে বেছে নিয়েছিলেন,তারা তখনও ভারতীয় ছিলেন,আজও ভারতীয় এবং ভবিষ্যতেও ভারতীয়ই থাকবেন”, দিল্লিতে মুসলিম বুদ্ধিজীবি মহিলাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করলেন আরএসএস নেতা ড.ইন্দ্রেশ কুমার।

author-avatar
  • June 30, 2026

তৃণমূল আমলে সমবায় সমিতিগুলো এক একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল বলে অভিযোগ।সমবায় সমিতিতে ভোটের নামে হয়েছে প্রহসন,মনের মতো লোকদের বসানো হয়েছে কমিটিতে,অভিযোগ।জিরো টলারেন্স নীতি মেনে সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করুক রাজ্যের ডবল ইঞ্জিন সরকার,চাইছেন মানুষজন।

author-avatar
  • June 15, 2026

আজ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির।প্রচন্ড ভিড় ধনেখালি বিডিও অফিসে।নেই কোনো সঠিক গাইডলাইন দেবার লোক,অভিযোগ।চরম হয়রানির শিকার সাধারণ মানুষজন।