Skip to main content

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

দ্বিতীয় বর্ষে পদার্পণ

দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল।এক বছর আগে আজকের দিনেই ১৫ জুন,২০২৩ শুরু হয়েছিল খবর সোজাসুজি’র পথ চলা।চরাই উৎরাই পেরিয়ে লক্ষ্য স্থির রেখে আজ আমরা দ্বিতীয় বর্ষে পা রেখেছি।চলার পথটা খুব একটা যে মসৃণ ছিল তা বলবো না।খবর পছন্দ না হলে অনেক সময়েই পত্রিকা দপ্তরে এসেছে হুমকি ফোন।কিন্তু কোনো শক্তির কাছে আমরা মাথানত করি নি।সংবাদ মাধ্যম তো সমাজের দর্পণ। সাংবাদিকদের কাজই তো সত্যকে সামনে নিয়ে আসা, এলাকার উন্নয়ন,অনুন্নয়ন, মানুষের চাওয়া পাওয়া,সুখ দুঃখ,সমস্যার কথা তুলে ধরা।আর এ কাজ করার ফলে যদি কারো খারাপ লাগে তাহলে তো আমাদের কিছু করার নেই।আমরা তো কারো পক্ষে বা বিপক্ষে নই,আমরা জনগণের পক্ষে।আগামী দিনেও আমরা চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে জনগণের পক্ষে কথা বলে যাব।অন্যায়ের বিরুদ্ধে জনগণের পক্ষে আমাদের কলম চলবে।চলার পথে কোনো হুমকি বা চোখ রাঙানির কাছে আমাদের কলম কখনো থেমে যায় নি, ভবিষ্যতেও থামবে না।ভয় ভীতিকে উপেক্ষা করে মেরুদন্ড সোজা রেখে সোজা পথেই এগিয়ে চলেছি আমরা। চলার পথে যতই বাধা বিঘ্ন আসুক না কেন নীতি আদর্শে অবিচল থেকে সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।আপোষের কোনো জায়গা নেই।সত্যের পথে আমরা অবিচল।আমরা জলকে জল বলতে পছন্দ করি।আমরা খবর ছাপি,চাপি না।আমরা সোজা কথা সোজাসুজি ভাবে বলতেই পছন্দ করি।শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের কলম গর্জে উঠবে।ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।খবর সোজাসুজি’র সমস্ত পাঠক,বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের জানাই অসংখ্য ধন্যবাদ।আপনারা যেভাবে আমাদের পাশে আছেন আগামী দিনেও সেভাবেই আমাদের পাশে থাকবেন এই আশা রাখি।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts

author-avatar
  • July 1, 2026

ধনেখালির ডব্লিউডিও’র বিরুদ্ধে অভব্য আচরণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ

author-avatar
  • June 30, 2026

প্রাইভেট টিউশন করলেই কড়া শাস্তির মুখে পড়বেন স্কুল শিক্ষকরা,বন্ধ হতে পারে বেতন।বরখাস্তও হতে পারেন চাকরি থেকে।

author-avatar
  • June 30, 2026

“ভারতের মুসলিমরা এই দেশের ভাড়াটিয়া নন,বরং এই ভূমির প্রকৃত অধিকারী।১৯৪৭ সালের দেশভাগের পর যারা ভারতকেই নিজেদের মাতৃভূমি হিসেবে বেছে নিয়েছিলেন,তারা তখনও ভারতীয় ছিলেন,আজও ভারতীয় এবং ভবিষ্যতেও ভারতীয়ই থাকবেন”, দিল্লিতে মুসলিম বুদ্ধিজীবি মহিলাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করলেন আরএসএস নেতা ড.ইন্দ্রেশ কুমার।

author-avatar
  • June 30, 2026

তৃণমূল আমলে সমবায় সমিতিগুলো এক একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল বলে অভিযোগ।সমবায় সমিতিতে ভোটের নামে হয়েছে প্রহসন,মনের মতো লোকদের বসানো হয়েছে কমিটিতে,অভিযোগ।জিরো টলারেন্স নীতি মেনে সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করুক রাজ্যের ডবল ইঞ্জিন সরকার,চাইছেন মানুষজন।

author-avatar
  • June 15, 2026

আজ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির।প্রচন্ড ভিড় ধনেখালি বিডিও অফিসে।নেই কোনো সঠিক গাইডলাইন দেবার লোক,অভিযোগ।চরম হয়রানির শিকার সাধারণ মানুষজন।