রাজ্যের ১৯ টি জেলার ৬৯৬ টি বুথে আজ পুনরায় ভোট গ্রহণ চলছে। পূর্ব বর্ধমানের ৩ এবং হুগলির ২৯ টি বুথেও চলছে ভোট গ্রহণ।মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি বুথে পুনরায় ভোট হচ্ছে।
পূর্ব বর্ধমান জেলার তিনটি বুথে আজ পুনরায় ভোট গ্রহণ চলছে।কঠোর নিরাপত্তার মধ্যে ভাতারের ১টি বুথে এবং পূর্বস্থলীর দুটি বুথে পুনরায় চলছে ভোট গ্রহণ।
পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে বেলাগাম সন্ত্রাসের অভিযোগ তুলে চুঁচুড়ায় পথ অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিজেপির বিক্ষোভ!
জামালপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের ডাঙা ফরিদপুরে ১৫২ নং বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক।চাঞ্চল্য এলাকায়।নিন্দার ঝড় সর্বত্র।
জামালপুরের রামকৃষ্ণপুর ১৩৪ নং বুথে বিরোধী এজেন্টদের বুথ থেকে বের করে দিয়ে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।অভিযোগ অস্বীকার তৃণমূলের।
দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া জামালপুর এবং ধনেখালি ব্লকে নির্বিঘ্নেই সম্পন্ন হল পঞ্চায়েত নির্বাচন।সকাল থেকেই উৎসবের মেজাজে ভোট দিলেন ভোটাররা।এবার সবার চোখ ১১ তারিখে।
ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।চাঞ্চল্য এলাকায়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার সুকদেবপুর অঞ্চলের জয়দেবপুর ১৭৫ ও ১৭৫এ বুথের ঘটনা।