ভোট শেষ হতে না হতেই বুথ ফেরত সমীক্ষা বলে যা চালানো হচ্ছে তার গ্রহণযোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।ফিল্ড সার্ভের থেকে তো এখন এআই’কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।এআই দিয়ে তো আর মানুষের মনের কথা জানা যায় না।এআই দিয়ে কেমন কাজ হয় সেটা তো আপনি এসআইআর এ দেখেছেন,তার যন্ত্রণা এখনও হাড়ে হাড়ে টের পাচ্ছেন।এআই এর দৌলতে লজিক্যাল ডিসক্রিপেন্সি’র নামে লক্ষ লক্ষ বৈধ ভোটার আজ ভোটাধিকারহীন।বুথ ফেরত সমীক্ষার নামে যা চালানো হচ্ছে তা সব সময় নির্ভুল নয়।কখনো মেলে,কখনও মেলে না।বুথ ফেরত সমীক্ষা ২০২১ এ মেলেনি,২০২৪ এ মেলেনি,২০২৬ এও হয়তো মিলবে না।বুথ ফেরত সমীক্ষা নিয়ে চায়ের দোকানে ঝড় তোলা যায়,কিন্তু বাস্তবে তার কোনো গ্রহণযোগ্যতা নেই।তাই রাজ্যে আবার সবুজ ঝড়,না গেরুয়া ঝড় তা জানতে ৪ মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে।কারণ জনতা জনার্দনের রায় তো এখন ইভিএম বন্দী।৪ মে’ই জানা যাবে বাংলার মসনদে বসবে কে।
ঈ




