Skip to main content

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

ঘিয়া নদীকে দূষণমুক্ত করতে কড়া বার্তা অভিষেকের

নিজস্ব প্রতিবেদন – ঘিয়া নদীকে দূষণমুক্ত করতে কারখানা মালিকদের কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।এক মাসের মধ্যে ঘিয়া নদী দূষণ রোধে কারখানা মালিকরা যদি যথাযথ ব্যবস্থা না নেন,তাহলে নতুন সরকার গঠিত হওয়ার এক মাসের মধ্যে কারখানা মালিকদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।প্রসঙ্গত উল্লেখ্য, হুগলি জেলার গুড়াপে হাইরোডের ধারের কারখানার দূষণ নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় দরবার করছেন সাধারণ মানুষ।কিন্তু তাদের কথাই কেউই কর্ণপাত করেনি।অবশেষে ভোটের মুখে ঘিয়া নদী দূষণ নিয়ে মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার অসীমা পাত্রের সমর্থনে গুড়াপের কংসারীপুরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা থেকে কারখানা মালিকদের চেতাবনি দিলেন অভিষেক। অভিষেক বলেন,গুড়াপে কয়েকটি কারখানা আছে।সেখান থেকে দূষিত জল ঘিয়া নদীতে পড়ছে।যার ফলে গুড়াপ,ভাস্তাড়া, কংসারীপুর সহ আশেপাশের ৫০/৬০ টি গ্রামের মানুষ বিপদে আছেন। সরকারের পক্ষ থেকে একবার পরিদর্শন করা হলেও এখনও পর্যন্ত সুরাহা হয়নি। চাষীভাইদের খুব অসুবিধা হচ্ছে। মানুষের অসুবিধা করে যদি কেউ ভাবে পার পেয়ে যাব, সেটা হবে না বলে জানান তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে,গুড়াপের কয়েকটি গেঞ্জি কারখানার দূষিত জল ঘিয়া নদীতে পড়ছে।এর ফলে ঘিয়া নদীর দূষণ বাড়ছে,মার খাচ্ছে চাষ,ক্ষতি হচ্ছে চাষীদের।ঘিয়া নদী দূষণ রোধে অভিষেকের কড়া বার্তার পর কারখানা মালিকরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন কিনা সেটাই এখন দেখার।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts

author-avatar
  • July 1, 2026

ধনেখালির ডব্লিউডিও’র বিরুদ্ধে অভব্য আচরণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ

author-avatar
  • June 30, 2026

প্রাইভেট টিউশন করলেই কড়া শাস্তির মুখে পড়বেন স্কুল শিক্ষকরা,বন্ধ হতে পারে বেতন।বরখাস্তও হতে পারেন চাকরি থেকে।

author-avatar
  • June 30, 2026

“ভারতের মুসলিমরা এই দেশের ভাড়াটিয়া নন,বরং এই ভূমির প্রকৃত অধিকারী।১৯৪৭ সালের দেশভাগের পর যারা ভারতকেই নিজেদের মাতৃভূমি হিসেবে বেছে নিয়েছিলেন,তারা তখনও ভারতীয় ছিলেন,আজও ভারতীয় এবং ভবিষ্যতেও ভারতীয়ই থাকবেন”, দিল্লিতে মুসলিম বুদ্ধিজীবি মহিলাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করলেন আরএসএস নেতা ড.ইন্দ্রেশ কুমার।

author-avatar
  • June 30, 2026

তৃণমূল আমলে সমবায় সমিতিগুলো এক একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল বলে অভিযোগ।সমবায় সমিতিতে ভোটের নামে হয়েছে প্রহসন,মনের মতো লোকদের বসানো হয়েছে কমিটিতে,অভিযোগ।জিরো টলারেন্স নীতি মেনে সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করুক রাজ্যের ডবল ইঞ্জিন সরকার,চাইছেন মানুষজন।

author-avatar
  • June 15, 2026

আজ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির।প্রচন্ড ভিড় ধনেখালি বিডিও অফিসে।নেই কোনো সঠিক গাইডলাইন দেবার লোক,অভিযোগ।চরম হয়রানির শিকার সাধারণ মানুষজন।