:

ব্রেকিং নিউজ

স্কুলে কিছু শিক্ষকের আচার আচরণ সমর্থনযোগ্য নয়

স্কুলে কিছু কিছু শিক্ষকের আচার আচরণ,চালচলন বা কাজকর্ম সমর্থনযোগ্য নয়।ক্লাসে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের দিকে বাড়তি নজর দেওয়ার সময় নেই তাদের।পরের ছেলে পরমানন্দ,আসি যাই মাইনে পাই এরকম মনোভাব।

স্কুলের স্টাফ রুমেও এখন রাজনীতি

স্কুলে স্টাফ রুমের মধ্যেও এখন রাজনীতি ঢুকে গেছে।জামানা পাল্টানোর সঙ্গে সঙ্গে অনেক টিচার এখন রঙ বদলে নেতা হয়ে গেছেন।অনেক স্কুলে স্টাফ রুমে পড়াশোনার আলোচনা ছেড়ে নব্য শিক্ষক নেতারা এখন শুধু রাজনৈতিক আলোচনায় ব্যস্ত,যা মোটেই ভালো লক্ষণ নয়।

ধনেখালির সোমসপুরে আত্মহত্যা কান্ডে বাড়ির মালিক সহ ৪ জনকে আটক করেছে পুলিশ

ধনেখালির সোমসপুরে আত্মহত্যা কান্ডে বাড়ির মালিক সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

ডিআই'রা অন্ধ ধৃতরাষ্ট্র : হীরালাল

"একটা বাচ্চা ছেলে থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই জানে স্কুল মাষ্টাররা র‍্যান্ডম টিউশন করছে কিন্তু ডিআইরা অন্ধ ধৃতরাষ্ট্র।তারা কিছু দেখতে পাচ্ছে না", স্কুল শিক্ষকদের‌ প্রাইভেট টিউশন ইস্যুতে ডিআই'দের নিশানা করে তীব্র আক্রমণ করলেন হীরালাল মন্ডল।

ডিম থেরাপির শিকার তৃণমূল নেতা শিবনাথ বেরা

ডিম থেরাপির শিকার পোলবা-দাদপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ,দাপুটে তৃণমূল নেতা শিবনাথ বেরা।তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের,অভিযোগের ভিত্তিতে শিবনাথকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দাদপুরের তৃণমূল নেতা শিবনাথ বেরা

গ্রেফতার পোলবা-দাদপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ,দাপুটে তৃণমূল নেতা শিবনাথ বেরা।

বিহারে জেন জি'দের আন্দোলনে সামিল জেন আলফা

বিহারে জেন জি'দের আন্দোলনে সামিল জেন আলফা।গতকাল পাটনায় ছাত্র আন্দোলনে সামিল ৬ বছরের এক শিশুকে সাময়িকভাবে আটক করে পুলিশ,আটক করা হয় তার বাবা ও তার মাকে,অভিযোগ।পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়।

বিশ্ব নবী দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বিশ্ব নবী দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

অবৈধ বেসরকারি স্কুল নিয়ে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের

অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি স্কুল।তাদের অনেকেরই নেই সরকারি অনুমোদন,নেই সঠিক পরিকাঠামো।অবৈধ বেসরকারি স্কুলগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের।বৈধ কাগজপত্রহীন বেসরকারি স্কুল গুলিকে দেওয়া হচ্ছে নোটিশ,করা হতে পারে জরিমানা।

সাংসদ পদ খারিজ মামলায় তৃণমূলত্যাগী ২০ জন এনসিপিআই সাংসদকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট

সাংসদ পদ খারিজ মামলায় তৃণমূলত্যাগী ২০ জন এনসিপিআই সাংসদকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট।দু'সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি।রচনা ব্যানার্জি সহ ২০ জন দলছুট সাংসদের সাংসদ পদ খারিজ হয় কিনা সেটাই এখন দেখার।

Popular post

Gallery

Recent post

Tags