:
Breaking News

স্বাস্থ্য বিধি মেনে আবারও খুললো ধনেখালির দাদা হাজি বিরিয়ানি

স্বাস্থ্য বিধি মেনে আবারও খুললো ধনেখালির দাদা হাজি বিরিয়ানি

পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিধি মেনে পুনরায় চালু হল ধনেখালির দাদা হাজি বিরিয়ানি।গত বুধবার ২৩ সেপ্টেম্বর,২০২৬ ফুড সেফটি আধিকারিককে সঙ্গে নিয়ে হঠাৎ দাদা হাজি বিরিয়ানির দোকান পরিদর্শন করেন ধনেখালি ব্লক প্রশাসন।পরিদর্শন কালে স্বাস্থ্য বিধি সংক্রান্ত কিছু অনিয়ম নজরে আসে প্রশাসনের।যথাযথ স্বাস্থ্য বিধি মেনে না চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া দেওয়া হয় দোকান মালিককে এবং ৭ দিনের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিধি সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র ঠিকঠাক করার নির্দেশ দেওয়া হয় এবং সব কিছু ঠিক না হওয়া পর্যন্ত দোকান সাময়িক বন্ধ রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে দোকান মালিককে মৌখিক নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।গত সোমবার ২৮ সেপ্টেম্বর,২০২৬ দোকান মালিক হুগলির সিএম ওএইচ'কে লিখিত ভাবে জানান তাঁর দোকানের কাগজপত্র সব ঠিকঠাক আছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিধি মেনেই খাবার তৈরি এবং পরিবেশন করা হয় এবং ভবিষ্যতেও তিনি স্বাস্থ্য বিধি সংক্রান্ত সব নিয়ম মেনে চলবেন বলে প্রতিশ্রুতি দেন।পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিধি মেনে দাদা হাজি বিরিয়ানি আবার চালু হওয়ায় খুশি এলাকার মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *