Skip to main content

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

শিলিগুড়ি জেলা হাসপাতালে খোলা হলো হিট ইউনিট

সজল দাশগুপ্ত

রাজ্যজুড়ে বাড়ছে গরমের প্রভাব। শিলিগুড়িতেও বাড়ছে গরম। নাজেহাল পরিস্থিতি। গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, শিলিগুড়ি জেলা হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। প্রচন্ড গরমের কারণে জেলা স্বাস্থ্য দপ্তরের থেকে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে বিভিন্ন সরকারি হাসপাতাল গুলির ক্ষেত্রে। সেই নির্দেশিকা অনুসারে শিলিগুড়ি জেলা হাসপাতালে জরুরী বিভাগে তিনটি বেডের বন্দোবস্ত করা হয়েছে। হিট স্ট্রোকে আক্রান্ত হলে, আক্রান্ত রোগীর জন্য সমস্ত রকমের বন্দোবস্ত করা হয়েছে। রাখা হয়েছে জলের ও বরফের ব্যবস্থা। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই শিলিগুড়িতে গরমের প্রকোপ বাড়ছে। গরমের কারণে অস্বস্তি বেড়েছে, কড়া রোদে ঘেমে একসার অবস্থা। অল্প কাজ করার পরেই ক্লান্তি অনুভব হচ্ছে। এমত অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। তীব্র গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। চিকিৎসকরা বারে বারে জানিয়েছেন খুব জরুরি দরকার না হলে রোদের মধ্যে না বেরোতে, এছাড়া ডিআইড্রেশন থেকে বাঁচতে প্রচুর পরামানে জল খাওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। তবে শিলিগুড়ি জেলা হাসপাতালে সুপার জানিয়েছেন এখনো পর্যন্ত হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে কোন রোগী হাসপাতালে আসেনি।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts

author-avatar
  • July 1, 2026

ধনেখালির ডব্লিউডিও’র বিরুদ্ধে অভব্য আচরণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ

author-avatar
  • June 30, 2026

প্রাইভেট টিউশন করলেই কড়া শাস্তির মুখে পড়বেন স্কুল শিক্ষকরা,বন্ধ হতে পারে বেতন।বরখাস্তও হতে পারেন চাকরি থেকে।

author-avatar
  • June 30, 2026

“ভারতের মুসলিমরা এই দেশের ভাড়াটিয়া নন,বরং এই ভূমির প্রকৃত অধিকারী।১৯৪৭ সালের দেশভাগের পর যারা ভারতকেই নিজেদের মাতৃভূমি হিসেবে বেছে নিয়েছিলেন,তারা তখনও ভারতীয় ছিলেন,আজও ভারতীয় এবং ভবিষ্যতেও ভারতীয়ই থাকবেন”, দিল্লিতে মুসলিম বুদ্ধিজীবি মহিলাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করলেন আরএসএস নেতা ড.ইন্দ্রেশ কুমার।

author-avatar
  • June 30, 2026

তৃণমূল আমলে সমবায় সমিতিগুলো এক একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল বলে অভিযোগ।সমবায় সমিতিতে ভোটের নামে হয়েছে প্রহসন,মনের মতো লোকদের বসানো হয়েছে কমিটিতে,অভিযোগ।জিরো টলারেন্স নীতি মেনে সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করুক রাজ্যের ডবল ইঞ্জিন সরকার,চাইছেন মানুষজন।

author-avatar
  • June 15, 2026

আজ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির।প্রচন্ড ভিড় ধনেখালি বিডিও অফিসে।নেই কোনো সঠিক গাইডলাইন দেবার লোক,অভিযোগ।চরম হয়রানির শিকার সাধারণ মানুষজন।