আইন কি শুধু বাইকের জন্য ?
- Israil Mallick
- 25 Aug, 2026
রাস্তায় তো এখন বাইক নিয়ে বেরোনোই দায়।শুধু হেলমেট পড়লেই হবে না,কাগজপত্র ঠিক না থাকলেই বিপদ।তা না হলেই কেস।কিন্তু কোনো রেজিস্ট্রেশন ছাড়াই ধোঁয়া উড়িয়ে ট্রাক্টরের সমতুল্য মালপত্র নিয়ে ইঞ্জিন ভ্যান রাস্তা দিয়ে ছুটে গেলেও পুলিশের সেদিকে নজর নেই,বাইক চালককে কেস দেওয়ার জন্য রাস্তায় পুলিশ সারাদিন ওঁত পেতে দাঁড়িয়ে আছে।কখন যে আপনি বিপদে পড়ে যাবেন বুঝতেই পারবেন না।তাই শুধু পুলিশি হয়রানির হাত থেকে বাঁচতে নয়,নিজের জীবন বাঁচাতেও অবশ্যই হেলমেট পড়ুন,সঙ্গে গাড়ির কাগজপত্র রাখুন অথবা আপনার ফোনে ডিজি লকারে আপলোড করে রাখুন।চার চাকা গাড়ির সিট বেল্ট বাঁধল কি বাঁধল না সেদিকে পুলিশের নজর নেই,রাতের অন্ধকারে হেড লাইট ছাড়াই ইঞ্জিন ভ্যান দ্রুত গতিতে রাস্তা দিয়ে ছুটে গেলেও সেদিকে পুলিশের নজর নেই,যত সমস্যা বাইককে নিয়ে।আইন কি শুধু বাইকের জন্য ? উঠছে প্রশ্ন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *