:

আলু চাষিদের কথা ভাবতে হবে সরকারকে : চন্ডী সাধন কোলে

আলু চাষিদের কথা ভাবতে হবে সরকারকে : চন্ডী সাধন কোলে

আলু চাষিদের স্বার্থে কেন্দ্রীয় সরকারের সহায়তায় ভিন রাষ্ট্রে আলু পাঠানোর উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানিয়ে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খোলা চিঠি দিয়েছেন ধনেখালির ধামাইটিকরের বাসিন্দা প্রাক্তন অধ্যাপক চন্ডী সাধন কোলে।কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সেরকম কোনও সন্তোষজনক উত্তর না পেয়ে হেল্পলেস এবং হোপলেস হয়ে পড়েছেন চাষি বন্ধু অশীতিপর প্রাক্তন অধ্যাপক চন্ডী সাধন কোলে।সরকারি কাজে দীর্ঘসূত্রিতা এবং আমলাতান্ত্রিকতার কড়া সমালোচনা করেছেন তিনি।তিনি বলেন,যে আমলারা মমতাকে ডুবিয়েছে তারাই এখন এখানে আছে,শুধু রদবদল হয়েছে।তিনি চান আলু চাষিদের স্বার্থে সদর্থক পদক্ষেপ গ্রহণ করুক রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী,আলু চাষিদের জন্য তিনি যে কিছু করছেন তা তিনি প্রকাশ্যে ঘোষণা করুন।তিনি বলেন "লোক তো দু'হাত তুলে ভোট দিয়েছে বিজেপিকে।তাদের তো সংগঠন সেরকম কিছু নেই।চাষিদের ভোটে জিতেছে।আলু চাষিদের কথা ভাবতে হবে।চাষিদের বিষয়টা প্রায়োরিটি ভিত্তিতে দেখুক রাজ্য সরকার।যে আমলারা মমতাকে ডুবিয়েছে সেই আমলাদের হাতেই এই সরকার পরে আছে।আমলাদের ওপর আমার ভরসা নেই।ভিন রাষ্ট্রে আলু পাঠানোর জন্য উদ্যোগ গ্রহণ করুন মুখ্যমন্ত্রী।" তিনি আরও বলেন,সরকার যে আলু চাষিদের জন্য কিছু একটা করছে সেই বার্তা দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *