শচীন টেন্ডুলকারের দীর্ঘ দিনের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি।১০৬ বলে সেঞ্চুরি করার ফলে শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি। কোহলির ঝুলিতে এখন ৫০টি সেঞ্চুরি।
ফাইনালে পৌঁছে গেল ভারত। প্রথম ভারতীয় হিসেবে ৫০ উইকেট নিয়ে নজির গড়লেন সামি।বিশ্বকাপে এক ম্যাচে সর্বাধিক ৭ উইকেট দখলের কৃতিত্বও অর্জন করলেন সামি।
মহাসমারোহে সমাপ্ত হল দশঘরার ১৪ ঘর বসু বাড়ির দুর্গাপুজো

তুষার বসু,দশঘরা, হুগলি : এই বছর হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের দশঘরার ১৪ ঘর বসু বাড়ির দুর্গাপুজো ৫১৭ তম বছর সম্পূর্ণ করলো খুবই আড়ম্বর সহকারে।এই বংশের প্রথম পুরুষ সীতারাম বসু এই পুজোর সূচনা করেন ১৫০৭ খ্রিষ্টাব্দে (বাংলার ৯১৪ বঙ্গাব্দে)।কথিত আছে সীতারাম বসু স্বপ্নাদেশ পেয়ে ঘট স্থাপন করে এই পুজো শুরু করেছিলেন । সমস্ত গ্রামবাসির খাওয়া পরার […]
চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন হার্দিক!

ইডেন ম্যাচের আগে দুঃসংবাদ ! চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন হার্দিকসজল দাশগুপ্ত : আগামীকাল ইডেনে সাউথ আফ্রিকার সাথে মহারণ।তার আগেই দুঃসংবাদ ভারতীয় ক্রিকেটে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের উল্লেখযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।ইডেন ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটে দুঃসংবাদ।দলের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া গোড়ালিতে চোট পাওয়ার কারণে চলতি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ থেকে […]
খবর সোজাসুজি_কে
খবর সোজাসুজি_কে সুনীতি মুখোপাধ্যায় মাত্র দু’চার পৃষ্ঠা-গাঁথা খবর সোজাসুজি –কুড়িয়ে আনে ঘুরে ঘুরে হরেক গলি ঘুঁজিএলাকারই এখান-ওখান সেইখানে কি খবর –গেঁথে দেওয়ার গুনে, আহা, বেশ তো লাগে জবর !ফেরিও’লা হয়েই ঘোর খবর পৌঁছে দিতে,দেখবে, সবাই মন খুশিতে হবে মনের মিতে।টুকরো খবর, হোক তা ছোট, ব্যাপারটা যে বড়,সেই খবরেই মন্দ যারা, ভয়েই জড়সড়।ভালো-মন্দ থাকবে দুই-ই, মন্দকে […]
হাসপাতাল থেকে ছুটি পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করল ইডি।
আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ২ নভেম্বর হাজিরার জন্য সমন পাঠাল ইডি।
সিঙ্গুরে কারখানা না হওয়ায় টাটাকে সুদ সহ ৭৬৬.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে ডব্লুবিআইডিসি’কে, নির্দেশ দিল আদালত। সঙ্গে ১১ শতাংশ সুদও দিতে হবে।
“পুরো পার্টিটাই পচে গেছে।উপর থেকে নিচে সবাই দুর্নীতিগ্রস্ত।খালি সময়ের অপেক্ষা।সব সামনে আসলে সবাইকে জেলে যেতে হবে”, তৃণমূলকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ…
শারদ শুভেচ্ছা

শারদ শুভেচ্ছা ….. দেবীর আবাহনে গোটা বাংলা মেতেছে উৎসবের আনন্দে। শারদোৎসব উপলক্ষে খবর সোজাসুজি’র সকল পাঠক-পাঠিকা,দর্শক, বিজ্ঞাপনদাতা,সংবাদপত্র বিক্রেতা ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।উৎসবের দিন গুলো আনন্দমুখর হয়ে উঠুক।সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন…. 🙏

