বিনম্র আবেদন
- Israil Mallick
- 16 Aug, 2026
সময়টা বড় অস্থির।রাজনীতি আর ধর্ম মিলে মিশে একাকার।ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রবলভাবে মাথা চাড়া দিচ্ছে।ধর্মের সুড়সুড়ি দিয়ে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে রাজ্যে যারা অস্থিরতা তৈরির চেষ্টা করছে তাদের থেকে সতর্ক থাকুন।কোনো প্ররোচনায় কেউ পা দেবেন না।সর্বদাই মনে রাখবেন,প্রকৃত ধার্মিক ব্যক্তি কখনো অন্য ধর্মকে অশ্রদ্ধা করে না।আর ধর্মের নামে যারা দাঙ্গা বাধায় তারা কখনো প্রকৃত ধার্মিক হতে পারে না।দাঙ্গাবাজদের কোনো জাত,ধর্ম হয় না।সর্বদা সচেতন ও সজাগ থাকুন।শান্তি শৃঙ্খলা বজায় রাখুন।কোনো রকম প্ররোচনায় কেউ পা দেবেন না।গুজবে কান দেবেন না।গুজব ছড়াবেন না।সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন।সত্যতা যাচাই না করে সোস্যাল মিডিয়ায় কোনো কিছু শেয়ার করবেন না,অনুরোধ। শ্রদ্ধাবনত, ইসরাইল মল্লিক সম্পাদক খবর সোজাসুজি
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *