:

ব্যাটারিচালিত ইলেকট্রিক স্কুটারের বিরুদ্ধে বিশেষ অভিযান

মালদহের রথবাড়ি মোড়ে ইলেকট্রিক স্কুটারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাল মালদহ RTO ও জেলা ট্রাফিক পুলিশ।ইংরেজবাজার থানার অন্তর্গত রথবাড়ি মোড়ে মোটর ভেহিকেলস ইন্সপেক্টর, RTO অফিস এবং মালদহ জেলা ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।অভিযানে রাস্তায় চলাচলকারী ইলেকট্রিক স্কুটারগুলির সর্বোচ্চ গতিসীমা এবং প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করা হয়।পাশাপাশি স্কুটার চালকদের মোটর ভেহিকেলস আইনের বিভিন্ন বিধি সম্পর্কে সচেতন করা হয়।পুলিশ ও পরিবহণ দফতরের পক্ষ থেকে জানানো হয়, CMVR, 1989-এর Rule 2(u) অনুযায়ী,কোনও ব্যাটারিচালিত গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি হলে সেটি মোটর ভেহিকেলস আইনের আওতায় পড়ে।সেক্ষেত্রে সংশ্লিষ্ট গাড়ির RTO রেজিস্ট্রেশন, বৈধ ড্রাইভিং লাইসেন্স, বিমা-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি থাকা বাধ্যতামূলক।সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং ইলেকট্রিক স্কুটার চালকদের আইন মেনে চলা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান বলে জানানো হয়েছে।আগামী দিনগুলিতে মালদহ জেলার বিভিন্ন এলাকায় একই ধরনের যৌথ অভিযান চালানো হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *