Deprecated: Creation of dynamic property WP_Rocket\Engine\Preload\SitemapPreloadSubscriber::$options is deprecated in /var/www/html/wp-content/plugins/wp-rocket/inc/Engine/Preload/SitemapPreloadSubscriber.php on line 26 Deprecated: Creation of dynamic property WP_Rocket\Engine\Preload\SitemapPreloadSubscriber::$sitemap_preload is deprecated in /var/www/html/wp-content/plugins/wp-rocket/inc/Engine/Preload/SitemapPreloadSubscriber.php on line 27 Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rocket domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/html/wp-includes/functions.php on line 6131 দক্ষিণবঙ্গ – খবর সোজাসুজি

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

নবান্নের নির্দেশ অমান্য করে নীলবাতির গাড়িতে ঘুরছেন ধনেখালির বিডিও !

নিজস্ব প্রতিবেদন – সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়িতে নীল বাতি লাগিয়ে ভিআইপি সেজে দেদার ঘুরে বেড়ানোর অভিযোগ ধনেখালির বিডিও’র বিরুদ্ধে।শুধু তা-ই নয়,গাড়িতে আছে হুটারও।রাজ্যের কোনও বিডিও’র গাড়িতে নীল বাতি লাগিয়ে ঘোরার অনুমতি না থাকলেও নিজেকে ভিআইপি জাহির করতে ধনেখালি সহ হুগলির অধিকাংশ বিডিও গাড়িতে নীল বাতি লাগিয়ে দেদার ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ।আইনের রক্ষকরাই ভাঙছেন […]

সুন্দরী সুন্দরবন

জ্যোতিরিন্দ্রনারায়ণ লাহিড়ী অনেকে আমার কাছে প্রায়ই জানতে চান বছরের কোন সময় সুন্দরবন দেখতে যাওয়ার জন্য সঠিক।আমার কাছে সুন্দরবন সব ঋতুতেই অপরূপ৷প্রকৃতপক্ষে সুন্দরবন প্রতি মুহূর্তে তার রূপ পরিবর্তন করে৷একথা আক্ষরিক অর্থেই সঠিক৷ জোয়ার-ভাটার এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের জন্য অপেক্ষায় থাকতে হয় না, প্রতি মুহূর্তেই বদলে যায় ভূদৃশ্য৷ আর সব সময় এবং সব ঋতুতেই আলাদা আলাদা রূপ […]

সোজাসুজি এক-এ

পার্থ পাল যেকোনো বড় উদ্যোগের সূচনায় বুকের বল লাগে। কিন্তু তাকে টিকিয়ে রাখতে, সমৃদ্ধতর করতে লাগে ধৈর্য্য, ত্যাগ আর নিরন্তর পরিশ্রম। একটি সদ‍্যোজাত শিশুকে বুকে আগলে এক বছরের করে তোলার সমতুল যত্নে একটি স্থানীয় পাক্ষিক সংবাদপত্রকে সর্বজনপ্রিয় করার জন্য নবীন সম্পাদককে কুর্নিশ। গতবছর পনেরোই জুন জন্ম হয়েছিল ‘খবর সোজাসুজি’ পাক্ষিক সংবাদপত্রের। জামালপুর ও ধনিয়াখালি ব্লকের […]

বাবা ভোলানাথের টানে ভক্ত সমাগমের ভিড় বীরভূমের বক্রেশ্বর ধামে

শ্রাবণ মাস পড়ার আগেই মানুষের মধ্যে উচ্ছাস ও উদ্দীপনা দেখা গেল চোখে পড়ার মতো শিবের ভক্তরা বাবা ভোলানাথের টানে সুদূর বাগডোগরা থেকে এসে পৌঁছেছে বীরভূমের বক্রেশ্বর ধামে। গেরুয়া রঙের পোশাকে তারা যাত্রা শুরু করেছে বাবা ভোলানাথের দরবারে। আর আমরা সকলেই জানি একমাত্র বীরভূমের বক্রেশ্বর ধামে উষ্ণ প্রস্রবণ রয়েছে যেখানে গরম জলের ঘাটও করে দেওয়া হয়েছে। […]

ভাগ না হওয়া কবি

পার্থ পাল বাংলার এক প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরিব ঘরের ছেলে সে। অল্প বয়সেই বাবা মারা গেলেন। মা বিয়ে করলেন কাকাকে। ঘটনাটি তার সহ্য হলো না। ভিড়ে গেল লেটো গানের দলে। গ্রাম্য ভাষায়, হালকা চলনে, নেচে নেচে এ গান গাওয়া হত। ছেলেটি সেখানে গান লিখল, পালা লিখল। জনপ্রিয়ও হল সেগুলি। তখনই আসানসোলের একজন রেলগার্ডের নজরে পড়ে […]

লকেটের ‘দিদিগিরি’ !

ধনেখালিতে দিনভর দাপিয়ে বেড়ালেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম ধনেখালি। লকেটের অভিযোগ,ভোটার সহায়তা কেন্দ্রের নাম করে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল।যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।তৃণমূলের অভিযোগ,নির্বাচন কমিশনের ভোটার সহায়তা কেন্দ্রের মহিলাদের অপমান করেছে লকেট। তৃণমূলের আরও অভিযোগ,মিথ্যা নাটক করে শান্ত ধনেখালিকে অশান্ত করতে চাইছে লকেট। ধনেখালির […]

শ্রীরামপুরে নির্বাচনী জনসভায় বিস্ফোরক নওসাদ

নিজস্ব সংবাদদাতা – শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী সাহারিয়ার মল্লিকের সমর্থনে আজ শ্রীরামপুরের নবাবপুর,চাকুন্ডী স্কুল মাঠ এবং বাঙ্গিহাটি মাঝের পাড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। বিজেপি ও তৃণমূলকে একযোগে আক্রমণ করে নওসাদ প্রশ্ন তোলেন,কৃষকদের বিরুদ্ধে যখন সংসদে দানবীয় আইন পাশ করানো হচ্ছিল,তখন ঐ জুমলাবাজ সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সাংসদরা নীরব ছিলেন কেন […]

অভাবকে জয় করে উচ্চ মাধ্যমিকে সফল মেঘা

তন্ময় কবিরাজ, রসুলপুর,মেমারি আজ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল‌। পূর্ব বর্ধমান জেলার মেমারির মেঘা মালিক রসুলপুর ভুবনমোহন উচ্চবিদ্যালয় থেকে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৭৭ নম্বর পেয়ে পাশ করেছে। ছোটোবেলা থেকে অভাবের সঙ্গেই লড়াই করে পড়াশোনা করেছে সে।পাশে পেয়েছে মাকে।তাই মেঘা তার সাফল্য তার মাকেই উৎসর্গ করতে চায়। মেঘাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে সে বলে,”আমি […]

আবহাওয়া আপডেট

গরমের দাপট থেকে মুক্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েক দিন ধরে টানা তাপপ্রবাহ চলছিল দক্ষিণবঙ্গে, তাপমাত্রা বেড়েছিল উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও। ‘তাপের শাসন’ থেকে মুক্তির আভাস দিল হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, সোমবার থেকে রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা কম, সারা রাজ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে কী ভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে তাও ব্যাখ্যা […]

আবহাওয়া আপডেট

রাজ্যে হাওয়া বদল। প্রচণ্ড গরম থেকে এবার হয়তো মিলবে স্বস্তি। সপ্তাহান্তে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। যার ফলে সোমবার এবং মঙ্গলবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। রবিবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। এই দু’দিন ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। আলিপুর […]