Skip to main content

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্মৃতিধন্য অবিভক্ত বাংলার প্রথম কৃষি বিদ্যালয়ের মূল ভবন ও ছাত্রাবাস !

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : দানবীর রায়বাহাদুর মন্মথনাথ পাল ১৯১৪ সালে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অমরপুরে প্রতিষ্ঠা করেন অবিভক্ত বাংলার প্রথম কৃষি বিদ্যালয় – অমরপুর বিমলা কৃষি বিদ্যালয়।বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেছিলেন অবিভক্ত বাংলার তৎকালীন ঢাকার নবাব সেলিমউল্লাহ।একাধিকবার এই বিদ্যালয়ে এসেছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। কিন্তু বর্তমানে অনাদরে অবহেলায় রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে দানবীর রায়বাহাদুর মন্মথনাথ পাল […]

রাস্তার ধারে মরণ ফাঁদ! বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে সারি সারি মরা গাছ ! বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় শঙ্কিত পথ চলতি মানুষজননিজস্ব

নিজস্ব প্রতিনিধি, ধনেখালি : হুগলি জেলার ধনেখালি ব্লকের গুড়াপ থানার অন্তর্গত খানপুর জৌগ্রামমোড় থেকে গুড়াপ যাবার পথে এবং খানপুর জৌগ্রামমোড় থেকে বালিডাঙ্গা যাবার পথে রাস্তার দু’ধারে বিপজ্জনক অবস্থায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বেশ কিছু বড় বড় শুকনো মরা গাছ।তার ডালপালা কবে কার ঘাড়ে ভেঙ্গে পড়বে, কেউ জানে না। মাঝে মধ্যে যে দু’চারখানা ভাঙ্গে না,তা নয়।গাছগুলি অবিলম্বে […]

মণিপুর ইস্যুতে মোমবাতি হাতে পথে ধনেখালি ব্লক তৃণমূল কংগ্রেস

মণিপুরে আদিবাসী মহিলা নির্যাতনের ঘটনায় কেন্দ্রীয় সরকারের নীরবতাকে ধিক্কার জানিয়ে ধনেখালি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অসীমা পাত্রের নেতৃত্বে গুড়াপের নেদামপুর থেকে তেলাকোনা পর্যন্ত মোমবাতি হাতে মৌন মিছিল

সম্পাদকীয়

ভারত সরকার অনুমোদিত পাক্ষিক সংবাদপত্র খবর সোজাসুজিতে আপনাকে স্বাগত। আপনার এলাকার যেকোনও খবর আমাদের পাঠাতে পারেন, হোয়াটস অ্যাপ নং-৯৪৩৪৫৬৬৪৯৮। আমরা খবর ছাপি, চাপি না। শাসক এবং বিরোধী,উভয় দলেরই ভাল-মন্দ নিয়ে আমরা আলোচনা-পর্যালোচনা করি। প্রয়োজনে করি গঠনমূলক সমালোচনাও।এটাই সংবাদমাধ্যমের কাজ।এতে যদি কারও রাগ হয়, আমাদের কিছু করার নেই।আমরা সোজা কথা সোজাসুজি ভাবে বলতে পছন্দ করি। আমরা […]

যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি আড়িয়াদহে!

দিনেদুপুরে শুট আউট আড়িয়াদহে।যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি।গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও তাকে রাস্তায় ফেলে মেরে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ। চাঞ্চল্য এলাকায়।

বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বলপাই গ্রামে। শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর।

রাজ্যপালকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান !দেখানো হল কালো পতাকা! উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

রাজ্যপালকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান! দেখানো হল কালো পতাকা! রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ না করে উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের কনভয় ঘিরে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের…

দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার!সেবক এয়ারবেসে জরুরি অবতরণ!

বিগত তিন দিন উষ্ণতা থাকলেও আজ সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। সকালে বৃষ্টি নামে শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়। তবে এরপর কিছুক্ষণের জন্য আকাশ পরিষ্কার হয়ে যায়।আজ মুখ্যমন্ত্রীর সভা ছিল জলপাইগুড়ির অন্তর্গত ক্রান্তির চেকেন্দা ভান্ডাড়ী ময়দানে। দুপুরে সভা শেষ করার পর মুখ্যমন্ত্রী হেলিকপ্টার করে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।সকালে কিছুক্ষণ আকাশ পরিষ্কার থাকলেও আবারও দুপুরে […]

খবর সোজাসুজি পত্রিকার শারদ সংখ্যা জন্য হোয়াটস অ্যাপেই পাঠাতে পারেন লেখা

খবর সোজাসুজি পত্রিকার শারদ সংখ্যার জন্য ইচ্ছুক ব্যক্তিরা লেখা পাঠান হোয়াটস অ্যাপে(৯৪৩৪৫৬৬৪৯৮) টাইপ করে ৩১ জুলাইয়ের মধ্যে।লেখা বিবেচিত হলে প্রকাশিত হবে।