:
Breaking News

ধনেখালি ব্লকের দশঘরা এগ্রো প্রোডাক্ট রাইস মিল থেকে নির্গত দুর্গন্ধযুক্ত জল নিয়ে খবর করায় গোঁসা হয়েছে বাবুদের

ধনেখালি ব্লকের দশঘরা এগ্রো প্রোডাক্ট রাইস মিল থেকে নির্গত দুর্গন্ধযুক্ত জল নিয়ে খবর করায় গোঁসা হয়েছে বাবুদের

ধনেখালি ব্লকের দশঘরা এগ্রো প্রোডাক্ট রাইস মিল থেকে নির্গত দুর্গন্ধযুক্ত জল নিয়ে খবর করায় গোঁসা হয়েছে বাবুদের।মিল মালিক পরিচয় দিয়ে আজ খানপুরে একজন দেখা করে বললেন "আপনি ভুল খবর করেছেন,আমাদের সব ঠিক আছে।তুষও ওড়ে না,নদীতে মিলের দূষিত জল পাইপ দিয়ে পড়ে না।প্রশাসন এর আগে আমাদের গুড সার্টিফিকেট দিয়েছে।" পত্রিকার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল "খবর ভুল নয়,স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে ফিল্ডে গিয়ে খবর করা হয়েছে।নদীতে মিলের দূষিত জল সরাসরি পাইপ দিয়ে পড়ে,তুষও ওড়ে বলে অভিযোগ আছে।বাস্তবে ফিল্ডে গিয়ে সেটা দেখাও গেছে।প্রশাসন বিষয়টা নিশ্চয়ই দেখবে,যদি আপনাদের সব ঠিক থাকে তাহলে আবারও প্রশাসন গুড সার্টিফিকেট দেবে,এতে অসুবিধা কোথায় ? মিল বন্ধ করা আমাদের উদ্দেশ্য নয়,কিন্তু সাধারণ মানুষের এবং পরিবেশের ক্ষতি করে আপনারা ব্যবসা করবেন এটা তো ঠিক নয়।নদীতে মিলের দুর্গন্ধযুক্ত জল ফেলা কখনোই সমর্থনযোগ্য নয়।যাতে নদীতে মিলের দূষিত জল না পড়ে এবং তুষ চতুর্দিকে উড়ে মানুষের ক্ষতি যাতে না করে সেই ব্যবস্থা করুন।" মিল মালিক এসেছিলেন একটু বাজিয়ে দেখতে,কিন্তু এই কথা শোনামাত্র তিনি সেখান থেকে চলে গেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *