Skip to main content

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

বিধ্বংসী আগুনে ভস্মীভূত প্লাস্টিকের ট্রে তৈরির কারখানা

রবিবার দুপুরে বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের পোলেরহাট থানার অন্তর্গত অনন্তপুর এলাকার একটি প্লাস্টিকের ট্রে তৈরির কারখানা। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই প্লাস্টিকের ট্রে তৈরীর কারখানায় আগুন দেখতে পান স্থানীয়রা। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় পোলেরহাট থানাতে । পাশাপাশি খবর দেওয়া হয় দমকালকেও । অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পোলেরহাট থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। প্রায় এক ঘন্টার চেষ্টায় কোনো লাভ না হওয়ায় পরবর্তীকালে আরও দুটি ইঞ্জিন নিয়ে আসা হয় । এরই মধ্যে একটি ইঞ্জিন কাজ করার সময় ঘটনাস্থলেই বিকল হয়ে যায়। এরফলে দুটি ইঞ্জিনের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চালান দমকল কর্মীরা । প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে । কি কারনে আগুন লেগেছে তার তদন্ত শুরু করেছেন দমকলের আধিকারিকরা।এদিনের অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তবে দমকল কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনেন । যদিও দমকলের ইঞ্জিন দেরিতে আসার কারণে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। যদিও অত্যন্ত ঘিঞ্জি এলাকা থাকার কারণে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন ঢুকতে দেরি হয় বলে জানান দমকলের আধিকারিকরা।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts

author-avatar
  • July 1, 2026

ধনেখালির ডব্লিউডিও’র বিরুদ্ধে অভব্য আচরণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ

author-avatar
  • June 30, 2026

প্রাইভেট টিউশন করলেই কড়া শাস্তির মুখে পড়বেন স্কুল শিক্ষকরা,বন্ধ হতে পারে বেতন।বরখাস্তও হতে পারেন চাকরি থেকে।

author-avatar
  • June 30, 2026

“ভারতের মুসলিমরা এই দেশের ভাড়াটিয়া নন,বরং এই ভূমির প্রকৃত অধিকারী।১৯৪৭ সালের দেশভাগের পর যারা ভারতকেই নিজেদের মাতৃভূমি হিসেবে বেছে নিয়েছিলেন,তারা তখনও ভারতীয় ছিলেন,আজও ভারতীয় এবং ভবিষ্যতেও ভারতীয়ই থাকবেন”, দিল্লিতে মুসলিম বুদ্ধিজীবি মহিলাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করলেন আরএসএস নেতা ড.ইন্দ্রেশ কুমার।

author-avatar
  • June 30, 2026

তৃণমূল আমলে সমবায় সমিতিগুলো এক একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল বলে অভিযোগ।সমবায় সমিতিতে ভোটের নামে হয়েছে প্রহসন,মনের মতো লোকদের বসানো হয়েছে কমিটিতে,অভিযোগ।জিরো টলারেন্স নীতি মেনে সমবায় সমিতিগুলোর বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করুক রাজ্যের ডবল ইঞ্জিন সরকার,চাইছেন মানুষজন।

author-avatar
  • June 15, 2026

আজ থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির।প্রচন্ড ভিড় ধনেখালি বিডিও অফিসে।নেই কোনো সঠিক গাইডলাইন দেবার লোক,অভিযোগ।চরম হয়রানির শিকার সাধারণ মানুষজন।