:
Breaking News

পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে মারধরের অভিযোগ, বন্ধ পঞ্চায়েত

পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে মারধরের অভিযোগ, বন্ধ পঞ্চায়েত

আজ বন্ধ গুড়বাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত।গতকাল রাতে ধনেখালি ব্লকের অন্তর্গত গুড়বাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে মারধরের অভিযোগ শাসক দলের এক কর্মীর বিরুদ্ধে।পঞ্চায়েতের ই.এ সাহেবকে এর আগেও হুমকি এবং গালিগালাজ দেওয়া হয়েছিল বলে অভিযোগ।ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে থানায়।যদিও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয় নি বলে জানা গেছে।এ বিষয়ে গুড়াপ থানার ওসি'কে ফোন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।প্রতিবাদে আজ বন্ধ গুড়বাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত।নিরাপত্তার অভাব বোধ করায় পঞ্চায়েতের কর্মীরা আজ পঞ্চায়েতে আসেননি,ব্লক অফিসে হাজিরা দিয়েছেন বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে।ঘটনাকে ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।এ বিষয়ে হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক সৌদীপ ঘোষ বলেন,"আইন আইনের পথে চলবে।অন্যায় করলে দল কাউকে রেয়াত করবে না।"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *