:
Breaking News

কালিয়াগঞ্জে যৌথ বাজার অভিযান, মূল্যবৃদ্ধি ও মজুতদারির বিরুদ্ধে কড়া নজরদারি

কালিয়াগঞ্জে যৌথ বাজার অভিযান, মূল্যবৃদ্ধি ও মজুতদারির বিরুদ্ধে কড়া নজরদারি

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজারদর নিয়ন্ত্রণ,বেআইনি মজুতদারি রোধ এবং কৃত্রিম সংকট সৃষ্টির প্রবণতা চিহ্নিত করতে আজ কালিয়াগঞ্জ পুরসভা এলাকায় যৌথভাবে বাজার সমীক্ষা ও পরিদর্শন অভিযান চালাল প্রশাসন।উত্তর দিনাজপুরের জেলাশাসক,রায়গঞ্জের মহকুমাশাসক,ইটাহারের এসডিপিও,ইটাহারের বিডিও, কালিয়াগঞ্জ থানার আইসি,আরসিএম-এর সচিব, ইবি ও রায়গঞ্জ ডিইবি টিম,খাদ্য সুরক্ষা এবং খাদ্য ও সরবরাহ দফতরের আধিকারিক,কালিয়াগঞ্জ পুরসভার ইও এবং স্থানীয় কাউন্সিলরদের নিয়ে গঠিত যৌথ দল এই অভিযান চালায়।এদিন মাছ, ফল, সবজি সহ বিভিন্ন বাজার ঘুরে দেখেন আধিকারিকরা।বাজারে পণ্যের বর্তমান দাম,ব্যবসায়ীদের বৈধ ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় শংসাপত্র রয়েছে কি না,তা খতিয়ে দেখা হয়।পাশাপাশি ব্যবসায়ীদের ব্যবহৃত ওজন মাপার যন্ত্র সঠিকভাবে ক্যালিব্রেট করা রয়েছে কি না,সেটিও পরীক্ষা করা হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে এই ধরনের সমীক্ষা ও পরিদর্শন নিয়মিতভাবে চলবে।কোনও ব্যবসায়ী বেআইনিভাবে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন কি না অথবা অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করছেন কি না,সেদিকেও বিশেষ নজর রাখা হবে।মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত রাখতে বিশেষ টাস্ক ফোর্সের পক্ষ থেকে আগামী দিনেও কালিয়াগঞ্জ-সহ জেলার বিভিন্ন বাজারে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *