:
Breaking News

নাবালিকা গর্ভধারণে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি,স্বামীদের শোকজের পর পকসোয় মামলা,হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

নাবালিকা গর্ভধারণে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি,স্বামীদের শোকজের পর পকসোয় মামলা,হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

রাজ্যে নাবালিকা গর্ভধারণ ও বাল্যবিবাহ রুখতে বিজেপি সরকার কড়া অবস্থান নিচ্ছে।স্বাস্থ্য দফতরের তথ্যের ভিত্তিতে ১৮ বছরের কম বয়সি কিশোরীদের গর্ভধারণের ঘটনায় সংশ্লিষ্ট স্বামীদের শোকজ নোটিস পাঠানোর পাশাপাশি প্রয়োজন হলে পকসো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।নবান্নে সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান,২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত মাত্র ছ'মাসে স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী প্রায় ৬০ হাজার টিনএজ ডেলিভারির ঘটনা নথিভুক্ত হয়েছে।তার মধ্যে সর্বাধিক মুর্শিদাবাদে - ১২,৮৪৭।এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব বর্ধমান,মালদহ,পশ্চিম মেদিনীপুর,উত্তর দিনাজপুর,নদিয়া সহ একাধিক জেলা।মুখ্যমন্ত্রীর দাবি,এই সমস্ত ঘটনাই সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রসব হওয়ায় সরকারি নথিতে রয়েছে।তাই প্রত্যেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট পরিবারের কাছে এক মাসের মধ্যে বয়সের প্রমাণপত্র চাওয়া হবে। যদি দেখা যায় মায়ের বয়স ১৮ বছরের কম ছিল,তা হলে পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হবে।শুধু স্বামী নন,বাল্যবিবাহে সহযোগিতা করলে কাজি,পুরোহিত, অভিভাবক বা অন্য কোনও সহায়তাকারীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওই পরিবারগুলির কেন্দ্র ও রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন,"সচেতনতা বাড়ানোই যথেষ্ট নয়।আইন প্রয়োগ করতে হবে। যারা নাবালিকাকে বিয়ে করেছে,তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে।" যদিও সরকারের এই পদক্ষেপ নিয়ে আইনি ও সামাজিক মহলে নতুন বিতর্কের সম্ভাবনাও তৈরি হয়েছে।বিশেষ করে,সব ক্ষেত্রে শুধুমাত্র দম্পতিকে অভিযুক্ত করা হবে,নাকি পরিস্থিতি ভেদে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে - তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *