:
Breaking News

সাংবাদিকদের মাসিক পেনশন বৃদ্ধি-----------------------------------শব্দ প্রয়োগে সতর্ক হন : শুভেন্দু

সাংবাদিকদের মাসিক পেনশন বৃদ্ধি-----------------------------------শব্দ প্রয়োগে সতর্ক হন : শুভেন্দু

শব্দ প্রয়োগে কঠোরতা গ্রহণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন।তাঁর আর্জি এমন কিছু ভাষা বা শব্দ ব্যবহার করবেন না যা মানুষের ধর্মীয় আস্থায় আঘাত সৃষ্টি করে।রাষ্ট্রের প্রশ্নে ও দেশপ্রেমের ব্যাপারে মুখ্যমন্ত্রী গণমাধ্যমকে কঠোর নীতি নিতে বলেন।তাঁর মতে,রাষ্ট্র প্রথম।দেশ দুর্বল হয়,অস্থিরতা তৈরি হয় এমন কাজ করবেন না।মুখ্যমন্ত্রী বলেন,সরকারের সমালোচনা করুন তাতে কোনো সমস্যা নেই। সরকার কোনো প্রতিহিংসা নেবে না।কিন্তু দেশপ্রেম ও ধর্মীয় আস্থায় আঘাত করে এমন কিছু শব্দ ব্যবহার করবেন না।শুভেন্দু বাবু সম্প্রতি নবান্ন সভাঘরে অবসর প্রাপ্ত সাংবাদিকদের মাসিক পেনশন বৃদ্ধি ও তাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় আনা সম্পর্কীয় এক অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে এই কথাগুলি বলেন।একটি বাংলা দৈনিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পর শিরোনাম নিয়ে মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় আপত্তি তোলেন।রাজনৈতিক ভাষ্যকাররা মনে করেন তাঁর দিকেই ইঙ্গিত করে তিনি সাংবাদিকদের কাছে ওই আর্জি রাখেন।মুখ্যমন্ত্রীর অসন্তোষের পর ওই দৈনিকের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।গেরুযার সম্মান রক্ষায় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কলকাতায় পদযাত্রাও করেছেন। নবান্ন সভাঘরের অনুষ্ঠানে শুভেন্দুবাবু আরও বলেন , সাংবাদিকদের সামাজিক সুরক্ষার আওতায় আনতে এই উদ্যোগ।বর্তমান সময়ে আগের সরকারের পেনশনের অর্থে সাংবাদিকদের চালানো মুশকিল।তাই পেনশনের অর্থ দ্বিগুণ করে মাসিক পাঁচ হাজার টাকা করা হল।তিনি বলেন,আগের সরকারের আমলে ১৫৪ জন সাংবাদিক এই পেনশন পেতেন।পর্যাপ্ত স্বচ্ছতা বজায় রেখে সর্বাধিক সংখ্যক যোগ্য সাংবাদিককে নতুন পেনশন প্রকল্পের আওতায় আনা হবে।মুখ্যমন্ত্রী এই সঙ্গে আসন্ন পুজোর মরশুমে কলকাতা ও জেলার সাংবাদিকদের বর্ধিত হারে উৎসব ভাতা দেবার কথাও ঘোষণা করেন।এবার পুজোয় কলকাতা ও জেলার সাংবাদিকেরা এক হারে এককালীন তিন হাজার টাকা উৎসব ভাতা পাবেন।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কয়েকজন প্রবীণ সাংবাদিকের হতে বর্ধিত পেনশনের চেক ও বেশ কিছু সাংবাদিকের হতে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কার্ড তুলে দেন।আয়ুষ্মান ভারতের আওতায় যাঁরা আসবেন না তারাই কেবল এই স্বাস্থ্য বীমার কার্ড পাবেন। স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় বলেন,সমাজে তিন শ্রেনীর মানুষের অবসর হয় না।প্রথম হল রাজনীতিবিদ, দ্বিতীয় ডাক্তার এবং তৃতীয় হল সাংবাদিক।যতদিন বেঁচে থাকেন তাঁরা কাজ করে যান।সাংবাদিকদের জন্য বর্ধিত পেনশন ব্যবস্থা ও স্বাস্থ্য বীমা চালুর উদ্যোগকে তিনি স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *