:

অবশেষে চক্রান্ত ফাঁস!

অবশেষে চক্রান্ত ফাঁস!

কথায় বলে, ধর্মের কল বাতাসে নড়ে।তৃণমূলকে ফাঁসাতে গিয়ে নিজেরাই গেলেন ফেঁসে।জামালপুরের উত্তর মোহনপুরের সিপিএম প্রার্থী দম্পতি পঞ্চায়েত ভোটের আগে অপর জনকে দিয়ে নিজেদের বাড়িতে বোমা ফেলে দোষ চাপিয়ে ছিলেন তৃণমূলের ওপর।অভিযোগ দায়ের হয়েছিল থানায়।কিন্তু অবশেষে সত্য উদঘাটিত হল পুলিশি তদন্তে।ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই সিপিএম কর্মী রাম সরকার এবং জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের ১৪১ নং বুথের সিপিএম প্রার্থী সুশান্ত মন্ডলকে গ্রেফতার করেছে জামালপুর থানার পুলিশ। বেপাত্তা সুশান্ত মন্ডলের স্ত্রী তথা জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের ১৩৯ নং বুথের সিপিএম প্রার্থী দেবিকা দেবনাথ।তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *