অগ্নিকান্ড প্রতিরোধে সমন্বয় সভা
- Israil Mallick
- 07 Sep, 2026
অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে সিঙ্গুর পুলিশ লাইন্সের কনফারেন্স হলে আজ অনুষ্ঠিত হল অগ্নি নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা ও সচেতনতামূলক কর্মসূচি।উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ জেলার পুলিশ সুপার ড.কুনওয়ার ভূষণ সিং সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।কর্মসূচিতে জেলার ৫৪টি হোটেল এবং ২৭টি নার্সিংহোমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।জেলা পুলিশ,দমকল ও জরুরি পরিষেবা বিভাগের আধিকারিক এবং সিঙ্গুরের বিএমওএইচ-এর পক্ষ থেকে অগ্নি নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিতভাবে সচেতন করা হয়।অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ এবং নিরাপত্তা বিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।হোটেল ও নার্সিংহোম কর্তৃপক্ষকে নির্ধারিত অগ্নি নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়।প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়,অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি মোকাবিলার চেয়ে আগাম সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ অনেক বেশি গুরুত্বপূর্ণ।সঠিক প্রস্তুতি ও সচেতনতা থাকলে অগ্নিকাণ্ডে প্রাণহানি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *