হোটেলে অগ্নি-নিরাপত্তা ও পর্যটক সুরক্ষায় ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক কর্মসূচি
- Israil Mallick
- 26 Aug, 2026
পর্যটকদের নিরাপত্তা এবং হোটেলগুলিতে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে উদ্যোগী হল ঝাড়গ্রাম জেলা পুলিশ।আজ হোটেল মালিকদের নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা,অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) সন্দীপ সেন,ডেপুটি এক্সাইজ কমিশনার,ঝাড়গ্রাম, এডিএফও,ঝাড়গ্রাম সহ পুলিশ ও ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগের আধিকারিকরা।হোটেলগুলিতে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি,নির্ধারিত অগ্নি-নিরাপত্তা বিধি মেনে চলা এবং পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। হোটেল কর্তৃপক্ষকে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা যথাযথভাবে বজায় রাখার বিষয়েও সচেতন করা হয়।পাশাপাশি কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত এবং নিরাপদভাবে আগুন নিয়ন্ত্রণে আনার প্রাথমিক পদক্ষেপ নেওয়া যায়,তা ব্যবহারিকভাবে দেখানো হয়।ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন,পুলিশ,ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।পর্যটনকেন্দ্র হিসেবে ঝাড়গ্রামের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ বজায় রাখতে এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *