:
Breaking News

রাইস মিলের দুর্গন্ধযুক্ত জলে অতীষ্ট জনজীবন

রাইস মিলের দুর্গন্ধযুক্ত জলে অতীষ্ট জনজীবন

হুগলি জেলার ধনেখালি ব্লকের দশঘরা ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দশঘরা ঠাকরের পাড় এলাকায় কানা দামোদরের পাশে অবস্থিত দশঘরা এগ্রো প্রোডাক্ট রাইস মিল থেকে পচা দুর্গন্ধযুক্ত জল নির্গত হচ্ছে বলে অভিযোগ।সেই দূষিত জল কানা দামোদরে সরাসরি পড়ার ফলে নদীর জলও দূষিত ও দুর্গন্ধ হয়ে উঠছে।এছাড়াও নদীর জলে জামালপুর এলাকার কিছু খাটালের বর্জ্য মিশছে বলেও অভিযোগ।দুর্গন্ধের কারণে অতীষ্ট জনজীবন,ভীষণ অসুবিধার সম্মুখীন এলাকার মানুষজন।বার বার এ বিষয়ে পঞ্চায়েতে জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ।কানা দামোদরকে দূষণমুক্ত করতে এবং দুর্গন্ধের হাত থেকে মানুষকে বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিশ প্রশাসন, চাইছেন এলাকার মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *