Skip to main content

খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

স্কুলে নেই কোনো সীমানা প্রাচীর ! যেকোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা

নিজস্ব সংবাদদাতা, জামালপুর : স্কুলে নেই কোনো সীমানা প্রাচীর। স্কুল চলাকালীন সময়েও স্কুল চত্বরে ঘোরাঘুরি করছে কুকুর ! স্কুলের পাশের রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে ট্রাক্টর সহ অন্যান্য যানবাহন।যেকোনও সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে সীমানা প্রাচীরের আবেদন জানিয়ে বার বার প্রশাসনিক দপ্তরে দরবার করলেও নির্বিকার প্রশাসন,অভিযোগ।পঞ্চাশ বছরেরও বেশি পুরনো পূর্ব বর্ধমান […]

জামালপুরে নির্বাচনী জনসভায় বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

“একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে এক হাজার টাকা প্রতি মাসে আপনার ব্যাংকে দিচ্ছে,আর একদিকে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করে যাওয়ার নাম করে আপনার থেকে সেই এক হাজার টাকা তুলে নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে “, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে জামালপুরের নির্বাচনী সভা থেকে […]

বিড়ির দাম বাড়লেও বাড়েনি মজুরি ! ভোট আসে ভোট যায়,বিড়ি শ্রমিকরা যে তিমিরে সেই তিমিরের রয়ে যায় !

বিড়ির দাম বাড়লেও বাড়েনি মজুরি। ভোট আসে ভোট যায়, কিন্তু বিড়ি শ্রমিকরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে যায়।নির্বাচনের মুখে মুর্শিদাবাদে এবার বিড়ি শ্রমিকদের মহল্লা দখলে মরিয়া তৃণমূল ও কংগ্রেস। মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা এলাকার মধ্যে পড়ে সুতির দু’টি ব্লক, সব চেয়ে বেশি বিড়ি শ্রমিকের বাস সেই দুই ব্লকেই। এই বিড়ি শিল্পাঞ্চলে বড় বিড়ি কারখানা ১২টি। মাঝারি […]

বৃথা আস্ফালন

লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রকৃতির উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।তরজা গান ভালোই চলছে।বিজেপি তৃণমূল কেউ কম যাচ্ছে না।সবাই হুঙ্কার দিচ্ছে।কেউ বলছে ৪২ এ ৪২ তো কেউ বলছে ২৪ এ ২৪,তো কেউ আবার বলছে বাংলায় চায় ৩০ থেকে ৩৫ ! যেন মামার বাড়ির আবদার। চাইলেই পাওয়া যায়।রাজনৈতিক নেতারা যতই তর্জন গর্জন করুক না কেন […]

হুগলিতে ভোট যুদ্ধে সম্মুখ সমরে রচনা বনাম লকেট

ইসরাইল মল্লিক — হুগলিতে তৃণমূল-বিজেপি জোর টক্কর।মুখোমুখি দুই অভিনেত্রী। রচনা বনাম লকেট।ভোট যুদ্ধে সম্মুখ সমরে টলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী রচনা ব্যানার্জি ও লকেট চ্যাটার্জি।লকেট চ্যাটার্জি বর্তমানে হুগলির বিজেপি সাংসদ। লকেটের বিরুদ্ধে বড় অভিযোগ,গত পাঁচ বছরে এলাকায় তাকে সেভাবে দেখা যায় নি।সাংসদ কোটায়‌ উন্নয়নও চোখে পড়ার‌ মতো নয়।এছাড়াও হুগলিতে লকেটকে প্রার্থী করা নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের […]

লক্ষীর ভান্ডারেই বাজিমাত মমতার ! ব্যাকফুটে দুর্নীতি ইস্যু

ইসরাইল মল্লিক — জমে উঠেছে ভোট রাজনীতি। ময়দানে নেমে পড়েছে সব দল।এ বলে আমায় দেখ,ও বলে আমায়।এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের তুরুপের তাস মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত রাজ্যের সর্বাধিক জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। লোকসভা ভোটের আগেই বরাদ্দ বেড়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে।এপ্রিলের শুরুতেই অ্যাকাউন্টে ঢুকেছে টাকা।সাধারণ মহিলাদের ক্ষেত্রে বরাদ্দ ৫০০ থেকে বেড়ে হয়েছে ১০০০ টাকা আর তপশিলি […]

সাপ-নেউলের সম্পর্ক এখন অতীত ! সেলিমকে সংসদে পাঠাতে মরিয়া কংগ্রেস !

বঙ্গ রাজনীতির চরিত্র নানা দিক থেকে বর্ণময়।কখন কীভাবে কী বদলে যাবে, আজকে যে শত্রু সে কাল যে কখন বন্ধু হয়ে যাবে ধরতে পারবেন না!বঙ্গ রাজনীতি যেন একটু বেশিই বেহিসেবি‌। ঠিক যেমনটা মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি।সাতের দশক থেকে এই কেন্দ্রে সাপে-নেউলে সম্পর্ক ছিল বাম-কংগ্রেসের। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা বাদ দিলেও দুই দলের কর্মীদের মধ্যে ছিল চির শত্রুতা। […]

অধীরের দুর্গ কি এবারও দুর্ভেদ্য থাকবে !

লোকসভা নির্বাচনে পরপর ছ’বার জিতে জয়ের ডবল হ্যাটট্রিক করার লক্ষ্য নিয়ে বুধবার বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে গিয়ে মনোয়নপত্র জমা দিলেন বিদায়ী লোকসভার কংগ্রেস দলনেতা তথা বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় অসংখ্য কংগ্রেস-বাম সমর্থক তাঁর সঙ্গে মিছিল করে জেলা প্রশাসনিক ভবন পর্যন্ত যান।১৯৯৯ অধীর চৌধুরী প্রথমবার কংগ্রেসের প্রতীকে বহরমপুর […]

বর্ধমান পূর্ব ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে গলসিতে নির্বাচনী জনসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বর্ধমান পূর্ব ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে পূর্ব বর্ধমানের গলসিতে নির্বাচনী জনসভায় বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন তার বক্তব্যে বার বার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সভার মঞ্চে মন্ত্রী, বিধায়ক সহ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। ছিলেন শাখা সংগঠনের সভাপতিরাও।মঙ্গলবার বীরভূমেল সভা থেকে সরাসরি বর্ধমানের ভাতারে নির্বাচনী সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। […]

মানুষ প্রকৃত গদ্দারকে চিনে ফেলেছে, মুর্শিদাবাদে দাঁড়িয়ে অধীরকে নিশানা অভিষেকের

বাংলায় কেন ইন্ডিয়া জোট নয়? মুর্শিদাবাদে প্রচারে গিয়ে এবার অধীর চৌধুরীকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।বললেন, ‘মানুষ প্রকৃত গদ্দারকে চিনে ফেলেছে, যাঁরা এখানে বিজেপিকে শক্তিশালী করছে।’৭ মে তৃতীয় দফায় ভোট মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। সঙ্গে মালদা উত্তর ও মালদহ দক্ষিণেও। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। তাঁর সমর্থনের রঘুনাথগঞ্জে প্রচারে সারলেন অভিষেক।জনসভায় অভিষেক […]