:

দশঘরা পূর্বপাড়ায় পঞ্চায়েতের নির্দেশ অমান্য করে চলছে বেআইনিভাবে নির্মাণ কাজ

দশঘরা পূর্বপাড়ায় পঞ্চায়েতের নির্দেশ অমান্য করে চলছে বেআইনিভাবে নির্মাণ কাজ

হুগলি জেলার ধনেখালি ব্লকের অন্তর্গত দশঘরা পূর্বপাড়ায় পুকুরের একাংশ বুজিয়ে পিডব্লুডির জায়গা দখল করে বেআইনিভাবে নির্মাণ কাজ করার অভিযোগ।নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য দশঘরা ২ নং গ্রাম পঞ্চায়েত থেকে নির্দেশ দেওয়া হলেও পঞ্চায়েতের নির্দেশকে পাত্তা না দিয়েই নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ।ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ইতিমধ্যেই এ বিষয়ে হুগলির জেলা শাসক,পুলিশ সুপার এবং এডিএম(এল আর)এর কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে।দশঘরা পূর্বপাড়ার এই বেআইনি নির্মাণ নিয়ে প্রশাসন এখন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *