ফুটবলের মাধ্যমে ঐক্য ও সম্প্রীতির বার্তা দিল পুলিশ
- Israil Mallick
- 25 Aug, 2026
সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে লালগড়ে আয়োজিত হল দু’দিনের নকআউট ফুটবল প্রতিযোগিতা ‘লালগড় পুলিশ কাপ’। স্থানীয় যুবসমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত করা এবং ঐক্য,সম্প্রীতি ও দলগত সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়াই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।লালগড় ভিলেজ গ্রাউন্ডে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাহু, ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।ফুটবলকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের একত্রিত করার পাশাপাশি তাঁদের মধ্যে শৃঙ্খলা,খেলোয়াড়সুলভ মানসিকতা ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।একই সঙ্গে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতেও এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা এবং পুলিশ-জনসম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।ফুটবলের মাধ্যমে ঐক্য ও সম্প্রীতির বার্তা দিল পুলিশ।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *