:
Breaking News

লালগড় পুলিশ কাপের ফাইনালে চ্যাম্পিয়ন রামগড় জিপি, সম্মানিত ১২ জন কৃতী পুলিশকর্মী

লালগড় পুলিশ কাপের ফাইনালে চ্যাম্পিয়ন রামগড় জিপি, সম্মানিত ১২ জন কৃতী পুলিশকর্মী

টানটান উত্তেজনা ও উৎসবের আবহে শেষ হল লালগড় পুলিশ কাপ ২০২৬।প্রতিযোগিতার জমজমাট ফাইনালে লালগড় ফুটবল অ্যাকাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ ট্রফি ঘরে তুলল রামগড় জিপি।ফাইনাল ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উন্মাদনা।প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা,এসডিপিও শামীম বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে পুলিশ ব্যান্ডের মনোজ্ঞ পরিবেশনার পাশাপাশি ছৌ নৃত্য ও আদিবাসী নৃত্য সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করে তোলে।শুধু ফুটবল প্রতিযোগিতা নয়,এই আয়োজনের মঞ্চে মানবিকতা ও কর্তব্যনিষ্ঠারও স্বীকৃতি দেওয়া হয়।মানুষের প্রাণ রক্ষায় প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য পুলিশের ১২ জন সদস্যকে প্রশংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়।তাঁদের সাহসিকতা,কর্তব্যপরায়ণতা ও মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে এই সম্মান প্রদান করা হয়।ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতা যুবসমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত করার পাশাপাশি তাঁদের মধ্যে শৃঙ্খলা,দলগত চেতনা ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলার বার্তা দেয়। একইসঙ্গে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে,যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করা,সাধারণ মানুষের আস্থা আরও মজবুত করা এবং নিষ্ঠা ও সহমর্মিতার সঙ্গে নাগরিকদের সুরক্ষা ও পরিষেবা প্রদান করার লক্ষ্যে আগামী দিনেও এই ধরনের জনমুখী উদ্যোগ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *