:
Breaking News

গাছ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ধনেখালিতে

ধনেখালি মল্লিকপুর বাজারে রাস্তার পাশের শুকনো গাছটা কাটা হল,কিন্তু বড্ড দেরি হয়ে গেল।আজ ভয়াবহ দুর্ঘটনা ঘটার পর নজরে পড়লো প্রশাসনের।ধনেখালির মল্লিকপুর বাজারে ১৭ নং বাস রাস্তার পাশে ডালপালা ছাঁটা মৃত বটগাছটি যে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে ছিল,গাছটি ভেঙে পড়ে যেকোনও সময় যে দুর্ঘটনা ঘটতে পারে,সে বিষয়ে সতর্ক করে এক বছর আগেই আমরা খবর করেছিলাম,প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম।কিন্তু তখন কেউ কর্ণপাত করেননি।আজ দুর্ঘটনা ঘটার পর টনক নড়ল প্রশাসনের।কাটা হল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শুকনো বট গাছটা।আজ দুপুরে একটি বাইকের ওপর ভেঙে পড়ে বট গাছটি,চাপা পড়ে যান বাইক চালক ও তাঁর স্ত্রী এবং তাঁর তিন চার বছরের বাচ্চা।ভীষণ ভাবে আহত হন বাইক চালক ও তাঁর স্ত্রী,পা ভেঙে যায় বাইক চালকের স্ত্রীর।কিন্তু বাচ্চাটির সেরকম কোনও আঘাত লাগেনি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় ধনেখালি থানার পুলিশ।স্থানীয় মানুষ এবং পুলিশের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।এবং তারপরেই রাস্তার পাশ থেকে ভেঙে পড়া বট গাছটি কেটে সরিয়ে নেওয়া হয়।এক বছর আগেই যদি শুকনো গাছটা কেটে নেওয়ার ব্যবস্থা করতো প্রশাসন তাহলে আজকে আর এই দুর্ঘটনাটি ঘটতো না।প্রশাসন নড়াচড়া করলো বটে কিন্তু বড্ড দেরি হয়ে গেল।পা ভাঙা পড়লো বাইক চালকের স্ত্রীর।গুরুতর আহত বাইক চালকও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *