:

গ্রেফতার উত্তম কুন্ডু

গ্রেফতার উত্তম কুন্ডু

আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে গ্রেফতার তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুন্ডু।কলকাতা থেকে গ্রেফতার করা হল প্রাক্তন তৃণমূল নেতা তথা তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডুকে।গুরুতর আর্থিক প্রতারণা,ফৌজদারি ভয় দেখানো এবং অবৈধভাবে জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় আজ তাকে কলকাতা থেকে গ্রেফতার করেছে হুগলি গ্রামীণ পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,তারকেশ্বর থানায় দায়ের হওয়া ৩০৮/২০২৬ নম্বর মামলায় উত্তম কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।এফআইআর দায়েরের পর থেকেই তিনি আত্মগোপন করেছিলেন বলে পুলিশের দাবি।আজ হুগলি গ্রামীণ পুলিশের একটি বিশেষ দল কলকাতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি মামলার অন্যান্য দিকও খতিয়ে দেখছে পুলিশ।আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *