:

ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

গর্ব, মর্যাদা ও দেশাত্মবোধের আবহে ঝাড়গ্রাম জেলা পুলিশ কার্যালয়ে পালিত হল দেশের ৮০তম স্বাধীনতা দিবস।স্বাধীনতা দিবসের এই বিশেষ অনুষ্ঠানে দেশের প্রতি কর্তব্য, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের সেবায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের আধিকারিক ও কর্মীরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মানব সিংলা,,ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাহু,অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) ফয়সল রাজা সহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিক ও পুলিশকর্মীরা।অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার মানব সিংলা জাতীয় পতাকা উত্তোলন করেন।জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের সুরে মুখরিত হয়ে ওঠে গোটা অনুষ্ঠানস্থল।স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস স্মরণ করে উপস্থিত সকলের মধ্যে ছড়িয়ে পড়ে দেশপ্রেম ও কর্তব্যবোধের আবহ।স্বাধীনতার জন্য যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন,সেই বীর শহিদ ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অনুষ্ঠানের শেষে গভীর শ্রদ্ধা জানানো হয়।তাঁদের আত্মত্যাগের স্মৃতিকে সামনে রেখে দেশের সংবিধান,আইন ও নাগরিকদের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করার বার্তা উঠে আসে অনুষ্ঠানে। ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দেশের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ বাহিনী নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে চলেছে।স্বাধীনতা দিবসের এই উদযাপন সেই অঙ্গীকারকে আরও দৃঢ় করার পাশাপাশি পুলিশকর্মীদের নতুন উদ্যমে মানুষের সেবায় এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *