ঝাড়গ্রামে বাজারে নজরদারি অভিযান পুলিশের
- Israil Mallick
- 25 Aug, 2026
সাধারণ মানুষের স্বার্থে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ন্যায্য মূল্য নিশ্চিত করতে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে আজ জেলার বিভিন্ন বাজারে বিশেষ নজরদারি ও পরিদর্শন অভিযান চালানো হয়।মজুতদারি,অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং বাজারে অন্যান্য অনিয়ম রুখতেই এই অভিযান বলে পুলিশ সূত্রে জানা গেছে।ঝাড়গ্রাম জেলা পুলিশের সমস্ত এসডিপিও এবং তদারকি আধিকারিকরা সংশ্লিষ্ট অসামরিক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় দোকানগুলিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য, মজুতের পরিমাণ এবং বিক্রয় সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা হয়।পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার জন্য নির্দেশ দেওয়ার পাশাপাশি সরকারি নিয়ম ও নির্দেশিকা মেনে চলার বিষয়ে সচেতন করা হয়।বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা করা বা ভোক্তাদের সঙ্গে কোনও ধরনের অনিয়ম যাতে না হয়,সে বিষয়েও নজরদারি চালানো হয়।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,সাধারণ মানুষের স্বার্থে এই ধরনের বাজার নজরদারি অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক বৃদ্ধি, মজুতদারি কিংবা অন্য কোনও বাজার অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *