স্কুল এলাকার মানুষের
- Israil Mallick
- 31 Aug, 2026
স্কুল কেবল কয়েক জন শিক্ষক এবং ছাত্রছাত্রী নিয়ে গড়ে ওঠে না,স্কুল আমাদের ভবিষ্যত গড়ার প্রধান ক্ষেত্র।শুধু ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে দিয়েই অভিভাবকদের দায়িত্ব শেষ হয়ে যায় না।প্রতিদিন ছেলেমেয়েরা স্কুল থেকে ফেরার পর তাদের সাথে কিছুটা সময় কাটানো উচিত।আজ স্কুলে কি কি পড়াশোনা হলো,তারা কোনও সমস্যায় পড়েছে কি না,এই খোঁজখবর নেওয়া অত্যন্ত জরুরি।এতে সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে এবং তারা মানসিকভাবেও সুরক্ষিত বোধ করে।স্কুলের ভালো-মন্দ দেখার দায়িত্ব কেবল স্কুল কমিটি কিংবা শিক্ষকদের নয়,স্কুলের ভালো মন্দ দেখার দায়িত্ব এলাকার প্রতিটি সচেতন নাগরিকের।অভিভাবক এবং স্থানীয় শুভবুদ্ধিসম্পন্ন মানুষের আন্তরিক সহযোগিতা ও নজরদারি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ রূপে গড়ে উঠতে পারে না।স্কুল শুধু একটি ভবন নয়,আমাদের সামাজিক সম্পদ।তাই এর পরিবেশ সুন্দর ও শিক্ষাবান্ধব করে তোলার দায়িত্বও আমাদের সবার।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *