স্কুলে গার্জেন মিটিং এ উপস্থিতি কমছে
- Israil Mallick
- 30 Aug, 2026
স্কুলের গার্জেন মিটিং এ গার্জেনদের উপস্থিতি দিন দিন কমছে।বাঁধন ক্রমশ আলগা হচ্ছে।গার্জেন মিটিং এ কোনও টিচারের বিরুদ্ধে কোনও গার্জেন যুক্তিসঙ্গত অভিযোগ করলে বা গঠনমূলক সমালোচনা করলে ভুল স্বীকার না করে সেই টিচার আত্মপক্ষ সমর্থনে মিথ্যার আশ্রয় নেন।ছাত্রছাত্রীর ঘাড়ে দোষ চাপিয়ে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করেন।আর তাকে গার্ড করার জন্য অন্য শিক্ষক আবার প্রসঙ্গবিহীন কথা বলে ঘটনাকে ধামাচাপা দেবার চেষ্টা করেন।স্কুলের স্বার্থে গঠনমূলক সমালোচনা করলে বা ভুল ধরিয়ে দিলে কতিপয় টিচার গার্জেনকে শত্রু ভাবেন।ভুল স্বীকার করে নিয়ে সংশোধন হওয়ার মানসিকতার বড় অভাব।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *