:

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি।স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা,গত ২৪ আগষ্ট ওই মামলার শুনানিতে চার সপ্তাহের মধ্যে রাজ্যের জবাব তলব করেছে হাইকোর্ট।গত বুধবার বর্ধমানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি হীরালাল মন্ডল টিউশনরত স্কুল শিক্ষক এবং ডিআই'দের নিশানা বলেন,"স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন বজায় রাখার জন্য স্কুলগুলোতে ক্রাইসিস তৈরি করছে,পড়াশোনা হচ্ছে না।স্কুলে না পড়ানোর জন্য বাড়িতে যখন সে প্রাইভেট টিউশন করছে ইনড্রাইরেক্টলি ছেলেদের বলে দিচ্ছে তোরা কেউ স্কুলে যাবি না।তোরা স্কুল গেলে তোদের সময় নষ্ট হবে।একটা বাচ্চা ছেলে থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই জানে স্কুল মাষ্টাররা র‍্যান্ডম টিউশন করছে কিন্তু ডিআইরা অন্ধ ধৃতরাষ্ট্র।তারা কিছু দেখতে পাচ্ছে না।ডিআই'রা ঠান্ডা ঘর থেকে বেরোচ্ছে না।ডিআই'দের কার্যকলাপে আমরা সন্তুষ্ট নই।ডিআই'দের ওপর আমাদের ভরসা নেই।খুব তাড়াতাড়ি আমরা নিবেদিতা ভবন অভিযান করছি।"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *