বাঁকুড়ায় মোবাইল ফরেনসিক ইউনিটের উদ্বোধন
- Israil Mallick
- 14 Aug, 2026
বৈজ্ঞানিক ও তথ্যপ্রমাণ-ভিত্তিক পুলিশিংকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে উদ্বোধন হল মোবাইল ফরেনসিক ইউনিট।বাঁকুড়া পুলিশ লাইনে আজ এই বিশেষ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়া রেঞ্জের ডিআইজি অভিষেক মোদী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার পুলিশ সুপার ভি.জি সতীশ পাসুমার্থি।নতুন এই মোবাইল ফরেনসিক ইউনিটের মাধ্যমে ঘটনাস্থলেই প্রাথমিক ফরেনসিক পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ আরও দ্রুত ও কার্যকরভাবে করা সম্ভব হবে।অপরাধস্থল থেকে সংগৃহীত তথ্যপ্রমাণ সঠিকভাবে সংরক্ষণ ও বিশ্লেষণের ক্ষেত্রে এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।পুলিশের তদন্ত প্রক্রিয়ায় ফরেনসিক প্রযুক্তির ব্যবহার বাড়লে অপরাধের তদন্ত আরও নির্ভুল ও তথ্যপ্রমাণ-নির্ভর হবে বলে মনে করা হচ্ছে।বিশেষ করে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে প্রয়োজনীয় নমুনা ও তথ্যপ্রমাণ সংগ্রহের ফলে তদন্তের গতি বাড়ার পাশাপাশি মামলার ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রমাণের গুরুত্বও আরও বাড়বে।বাঁকুড়া জেলা পুলিশের এই উদ্যোগের ফলে আধুনিক প্রযুক্তিনির্ভর তদন্ত ব্যবস্থার পরিকাঠামো আরও সুদৃঢ় হল।মোবাইল ফরেনসিক ইউনিটের মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তে অপরাধের ঘটনাস্থল থেকেই দ্রুত বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্যপ্রমাণ সংগ্রহ ও পরীক্ষার সুযোগ তৈরি হওয়ায় পুলিশের তদন্ত ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করা হচ্ছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *