এই সরকার মাথা নিচু করার সরকার নয় : শুভেন্দু অধিকারী
- Israil Mallick
- 31 Aug, 2026
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে জেলায় জেলায় শুরু হয়েছে তুমুল বিক্ষোভ।টাকা না পাওয়া মহিলারা একদম রাস্তায় নেমে এসেছে।কোথাও রাস্তা অবরোধ,তো কোথাও ট্রেন অবরোধ। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রীর বাড়ির সামনেও হয়েছে বিক্ষোভ।পঞ্চায়েত,বিডিও,এসডিও অফিসেও চলছে বিক্ষোভ।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অন্নপূর্ণা যোজনায় টাকা না পাওয়া মহিলাদের বিক্ষোভ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,"যারা আমাদের ভোট দেননি,জীবনে দেবেন না।তারা রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান,কোনও লাভ হবে না।এই সরকার মাথা নিচু করার সরকার নয়।হিউজ ম্যানডেট নিয়ে জিতেছি।সব যোগ বিয়োগ ৫ বছর পরে হবে।কেন এত ওরিড হতে যাবেন ? এত চঞ্চল হয় নাকি ? ২০৮ টা এমএলএ জিতেছে।আমি ছেড়েছি বলে ২০৭। ২ কোটি ৯২ লক্ষ ভোটার। ৫ বছরের ম্যান্ডেট।আরও যদি বিশ লাখ মহিলা যোগ্য হয় দেব আমরা।অর্থ যোগাড় করে দেব।কোনও সমস্যা নেই,কোনও বিক্ষোভ নেই।"
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *